আমার দেহে লেগেছে গ্রহন
দেখে সময়খন,
আসবে ডাক
পাবো যাবার আমন্ত্রন ।
কি করিলাম ঘুরে এ পথ স্থল
শূন্য হাতে ভাসিবে আমার নয়ন জল
এ ভেবে বিবর আমার মন
ভালো নয় আমার পূর্ণের বল।
দিতে হবে তার হিসাব রতি রতি,
করেছি জীবনের যে খতি।
পাবো না যে সে সময় আর ফিরে
শেষ করেছি যে সময় আমি পাপ পথে ধীরে ধীরে।
নয়রে এ আমার ভাগ্যের দোষ
মিথ্যের আড়ালে হারিয়েছিলাম আমি আমার হুস
তিনি দিলেন আমায় পূর্ণ প্রাণ
ভুল সাধানায় করেছি আমি ধ্যান,
আমার চলন্ত ভুল
হবেরে বন্ধু আমার কবরে আগুনের ফুল ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




