
জানি আমার জাগ্রত স্বপ গুলো কখনো,
তোমায় ছুঁয়ে দেখবে না,
আমার স্বপ্ন গুলো কখনো,
তোমার চোখে ধরা দিবেনা ।
কি বা আছে জীবনের সাধ,
কি বা আছে চাহিদা,
সবই রয়ে রবে,
শিহরনে সয়ে যাবে ।
জীবনের সবগুলো অপূর্ণ আকাঙ্খা,
শূণ্য বুকের মাঝে ধরা মরিচা,
ক্ষয়ে পড়বে জীবন আলো থেকে আধারে,
করবে হারানোর ব্যথায় মন খাঁ খাঁ ।
চূর্ণ বিচূর্ণ থাকিবে সকল আশা,
একেই বুঝি বলে এক মনের ভালোবাসা ।
একেলা একেলা বসিয়া,
আকাশপনে চাহিয়া,
যাবে নির্ঘুম কাটিয়া,
আমার স্বপ্নের রাতগুলো জাগিয়া জাগিয়া ।
প্রাণের মাঝে স্বপ্ন মধুর
যাই আমি একা একা আকিয়া,
তাই মরি ভাবিয়া,
কাঁন্দে প্রাণ ওগো মোর প্রাণের হিয়া ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




