
যৌবন মাধুরী আমার যায় চলিয়া,
হেতায় হেলিয়া খেলিয়া ।
শত ডাকেও আসবেনা ফিরিয়া
পূর্ণ যৌবন নিয়া,
যায় যদি একবার ছিনিয়া,
অবনিলায় যাবে কাঁটিয়া,
শুকনো যৌবনফুল কুড়াইয়া,
সে শুকনো ফুলের সুতা ছাড়া মালা ঘাঁথিয়া ।
আশার বাসরে যাবে বসিয়া মহন,
কেহ থাকিবে না, করিবার লাইগা,
সেই যৌবনের সুধা বহন ।
আসিয়া যৌবনের মেঘ দলে দলে,
যায় কাঁটাইয়া দিন যৌবনের করতলে,
সময়ক্ষণে বঝলোনা অভাগা মন হৃদয়হীন,
যৌবন মাধুরী রবে না যে আমার চিরদিন ।
শূণ্য হাতে শূণ্য যৌবন ফুল
ভাবে হইয়া আকুল ব্যকুল,
হারাইয়া যৌবন মাধুরী,
করিল সে জীবনের বড় ভুল ।
মন ভরে শুনে নে,
যৌবন মাধুরীর গান,
একবার গেলে চলে,পাবে না ফিরে,
সে যৌবন মাধুরীর প্রাণ ।।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




