
তোমায় বলছি হে নারী
পড়েছ তুমি নীল শাড়ি,
দেখে মুগ্ধ আমি,
পাঠিয়েছি স্বজন তোমার বাড়ি,
দিয়ে হাতে নগদ অর্থ
দিয়ে মিষ্টি পান সুপারি,
তুমি হলে রাজী,
ডাকবে কাজী,
কবুল বলবে তুমি
বঁধু হিসেবে করবো বরণ তোমায় আমি ।
বাজবে সানাই ,
সাজবে বিয়ে বাড়ি ।
হবে বাসর,
মধুর মিলনের মাঝে দুটি জীবন বাঁদবে ঘর,
এইতো নিয়তী হয় আপন
কবুল বলার আগে থাকে যে পর,
অচেনাকে চিনে নেয়
ভালোবাসিয়া ফেলে দুজনকে দুজনার অন্তর ।
আর কি বলবো তোমাকে,
করেছ তুমি চুপি চুপি,
আমার এ মনটা চুরি,
তুমি হলে আমার স্বপ্নে দেখা নীল সুন্দরী ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



