somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগ মাস্টার
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

১১ মাস এর বন্ধুত্ব,চার মাসের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠা অতঃপর একটি ধর্ঘণের ঘটনা

০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকালে ঘুম থেকে উঠেই পত্রিকায় চোখ বুলাতেই সংবাদটি চোখে পড়ল, বনানীর সে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভানকে নাকি গতকাল গ্রেফতার করেছেন RAB । জন্মদিনের দাওয়াত দিয়ে নিয়ে যেয়ে মঙ্গলবার রাতে সে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডঃ সোহেল মাহমুদ জানিয়েছেন ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তার পরীক্ষা সম্পন্ন করা হয়। তিনি আরো জানান আজ দুপুরেই মেয়েটি আমাদের এখানে এসেছে। ধর্ষণ হয়েছে কি না তা জানার জন্য রেডিওলজি ও ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য হাইভেজনাল সফট এবং তাকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হয়েছিল কি না সেজন্য রক্ত ইউরিন সংগ্রহ করা হয়েছে। আর সাধারণত এ ধরনের ধর্ষণের ঘটনা ৪৮ ঘণ্টা পার হয়ে গেলে ধর্ষণের আলামত বের করা সম্ভব হয় না, এখন যেহেতু মেয়েটি তার আগেই এসেছে তাই তার ধর্ষণ হয়েছে কিনা বা হয়ে থাকলে তা নিশ্চিত ভাবে জানা যাবে। আর অন্যদিকে বনানীর স্থানীয় লোকজন বলছেন, ইভান বনানীর ২ নম্বর রোডের ৫/এ ন্যাম ভিলেজের বি-১ ফ্ল্যাটে থাকেন। ইভান এর বাবা বোরহান উদ্দিন বেলাল হলেন একজন ব্যবসায়ী। বনানীতে তার বেশ কয়েকটি দোকান আছে । বাবার সঙ্গে ইভানও তার ব্যবসা দেখাশোনা করতো। ইভান বিবাহিত তার স্ত্রী এবং দুই সন্তান আছে। তিন ভাইয়ের মধ্যে ইভান হলেন বড়। মা,বাবা সহ তারা সবাই এক সঙ্গেই থাকতেন। ন্যাম ভিলেজের সেই ভবনের সঙ্গে ২৯৮ নম্বর নাজভীন ভিলা ওটা ইভানদের নিজস্ব বাড়ি। ৬ মাস আগে তারা ন্যাম ভিলেজের বাসায় ভাড়া ওঠে। ইভান সব সময় বেপরোয়া জীবনযাপন করত। মাদকসেবী ছিল। সব সময় নিশান জিপ ও দামি মোটরসাইকেল নিয়ে ঘুরত। মাদকাসক্ত ইভানের আচরণ এবং কথাবার্তা ছিল উদ্ভট প্রকৃতির। যতদুর জানা যায় মঙ্গলবার রাতে ইভান তার জন্মদিনের দাওয়াতের কথা বলে পূর্বপরিচিত অভিনেত্রী সেই তরুণীকে তাদের বাসায় ডেকে আনে এবং আনুমানিক রাত দেড়টার দিকে সে ওই তরুণীকে ধর্ষণ করে। তখন ইভান এবং তার মা ছাড়া বাসায় কেউ ছিল না। রাত সাড়ে ৩টার দিকে ইভান তাকে বাসা থেকে বের করে দেয়। এই ঘটনার প্রেরিপেক্ষিতে বনানী থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছেন বনানী থানার এসআই সুলতানা আক্তার। ন্যাম ভিলেজের

দারোয়ান মাসুদ ঘটনার বিস্তারিত যে ভাবে জানান,
রাত ১২টার দিকে ইভান বাসার নিচে আসে,আর ঠিক সে সময় একজন তরুণীও রিকশা থেকে বাসার সামনে নামে, সে সময় বৃষ্টি হচ্ছিল। দারোয়ানকে ইভান বলে দ্রুত গেট খোলো,আমার বন্ধু এসেছে । এর পর দারোয়ান গেট খুলে দিলে,ইভান সে তরুণীকে সঙ্গে নিয়ে ওপরে চলে যান। রাত আনুমানিক ৪টার দিকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাই, দেখি ইভান সেই তরুণীকে ধাক্কা দিতে দিতে নিচে নিয়ে আসছে,আর তরুণীও বলছে, আমি যাব না। এত রাতে আমি কোথায় যাব। তখন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইভান দারোয়ানকে বলেন গেট খুলে ওকে বের করে দে,পরে দারোয়ান গেট খুলে তরুণীকে বের করে দিয়ে আবার গেট লাগিয়ে দেয়। ইভান ওপরে চলে যায়। আর সেই তরুণীকেও রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। ধর্ষণের শিকার তরুণী অভিযোগে উল্লেখ করেছেন, মঙ্গলবার রাত ৯টায় ইভান ফোন করে জন্মদিনের দাওয়াতের কথা বলে আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে যায় । রাত সাড়ে ১০টায় মেয়েটি ইভানের বাসায় পৌঁছায়। কিন্তু ঘরে কাউকে দেখতে পায়নি। বাসায় আসতে চাইলেও সে আমাকে আসতে দেয়নি। পরে রাতের খাবার এবং নেশাজাতীয় দ্রব্য তাকে জোর করে খাওয়ানো হয়। রাত দেড়টায় ধর্ষণ করে। রাত সাড়ে ৩টায় আমার ব্যাগ রেখে আমাকে বাসা থেকে বের করে দেয়। ইভানের সঙ্গে তার ফেসবুকে পরিচয়। তাদের বন্ধুত্ব ১১ মাস। গেল চার মাস তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ইভান এর আগেও তাকে ধর্ষণ করেছে। এগুলো সে ভিডিও করেছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখিয়েছে। ইভান বিয়ে করেছে। তার দুই ছেলে মেয়ে রয়েছে, আর সেগুলো তার কাছে গোপন রেখেছে। পুলিশের গুলশান বিভাগের এসি রফিকুল ইসলাম জানান, ইভানকে হাতে পাওয়ার পর বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×