
একটু অপেক্ষা,
আসছি তোমার পরশে বিলাতে নিজেকে,
বহুদিন নেওয়া হয়নি সৌরভ,তাই অপেক্ষায় ক্লান্ত তুমি,
আর একটু অপেক্ষা প্রিয় জন্মভূমি !
আসছি তোমার বুকে,নিজেকে ছোঁয়াতে,
আসছি, তোমায় আমি ভোরের কবিতা শোনাতে,
আসছি তোমায় নিয়ে,
শত শত স্মৃতি ডাইরীর পাতা ভরাতে !
আসছি তোমার বুকে বসে,
শীতের ধমকা হাওয়া আমার গায়ে জড়াতে ।
আসছি মায়ের মমতা ঘীরে,
আরেকবার পিছু তাকাতে ফিরে ।
তোমার জন্যই আমার পিছু ফিরে দেখা,
আর চাইনি তোমায় দেখতে আমি একা ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



