somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্ট খানা গর্ভবতী মায়েদের জন্য !!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গর্ভবতী মায়েদের সন্তান গর্ভ ধারণ হওয়ার পর থেকে খাবার গ্রহনে কিছুটা সতর্ক জরুরী। তবে যারা প্রথম মা হচ্ছেন তাদের জানতে হবে অনেক কিছু ।আপনি জানেন কি প্রথম প্রেগন্যান্সিতে মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে । আর বিশেষ করে শারীরিক জটিলতার বাইরে অধিকাংশ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শুধু মাত্র অনভিজ্ঞতার কারনেই। তাই দয়া করে সকল গর্ভবতী মায়েরা জেনে নিন বিপদ জণক বা দুর্ঘটনা জনিত গর্ভপাত এড়াতে আপনাকে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে । আমাদের জানা মতে বার্লির অনেক গুন আছে, কিন্ত সেটা শর্তেও প্রথম গর্ভা অবস্থায় বার্লি খেলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। সকল গর্ভবতী মায়েদের প্রথম তিন মাস অবশ্যই কাঁচা পেঁপে সেদ্ধ, রান্নায় পেঁপে বা পেঁপের চাটনি অথবা কাঁচা পেঁপে খাওয়া এড়িয়ে চলতে হবে। পরের দিকেও পেঁপে খেলে গর্ভপাত না হলেও রক্তপাত হতে পারে,আর সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে না খাওয়াটাই ভালো ।

অপাস্তুরিত দুধ স্বাস্থ্যসম্মত ভাবে না খেলে সব থেকে বেশি ব্যাকটেরিয়া বা ভাইরাস কিন্ত দুধ থেকেই ছড়ায়। সব সময় খাওয়ার আগে দুধ ভাল করে ফুটিয়ে খাওয়া উচিত। বিশেষ করে গর্ভাবস্থায় অপাস্তুরিত দুধ গর্ভপাত পর্যন্ত ডেকে আনতে পারে বা দুর্ঘটনা ঘটাতে পারে।গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা কাঁকড়া বা চিংড়ি মাছ এবং খোলসওয়ালা সি ফুড খাওয়া একেবারেই চলবে না । এই ধরনের খাবারে সবথেকে বেশি অ্যালার্জি হওয়ার ঝুঁকি থাকে।তাই এই সকল খাবার গ্রহণে শতর্কতা জরুরী ।

অনেকে আছেন যারা কাঁচা ডিম খেতে পছন্দ করেন, যাদের এই অভ্যাস আছে তাদের অবশ্যয় গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে তা বর্জণ করতে হবে। বিশেষ করে ডিম হাফ বয়েল বা ডিমের পোচ খেলেও অনেক অংশে বিপদের সম্ভাবনা রয়েছে। ডিম সেদ্ধ বা ভাজি করে খেতে পারেন।প্রক্রিয়াজাত মাংস খাওয়া কখনই ভাল না। ক্যানসারও ডেকে আনতে পারে এই খাবার। গর্ভাবস্থায় তাই একেবারেই এড়িয়ে চলুন।

শরীর সুস্থ রাখতে সবুজ শাক,সবজি খাওয়া যেমন জরুরি, তেমনই আধোয়া শাক,সবজি থেকে হতে পারে মিসক্যারেজ।তাই রান্না করার আগে শাক,সবজি ভালো ভাবে পরিস্কার করার পরে ধুয়ে নিতে হবে।বিশেষ করে যে ধরনের সবজি কাঁচা খাওয়া হয় যেমন টম্যাটো, শশা, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, লেবু ইত্যাদি, সেগুলোকে খাবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে।আনারস গর্ভাবস্থায় সবথেকে বেশি ঝুঁকি ডেকে আনতে পারে । প্রথম তিন মাসে আনারস, আনারসের চাটনি খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। গবেষনায় গর্ভবতীদের মধ্যে আনারস খেয়ে ডায়েরিয়া বা অ্যালার্জি হওয়ার উদাহরণও অনেক বেশি দেখা যায় ।

ছবি ইন্টারনেট।
তথ্য: ইন্টানেটের স্বাস্হ্য বিষয় সাইটগুলো হতে সংগ্রহ করা ।

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×