
মা তোমার তুলনা শুধুই তুমি,
তোমার সাথে পারবো না মিলাতে আর কাউকে আমি।
চিরা,রুটি যাই বলো হয়না ভাতে’র সমান
চাচি,খালা,ফুফু যাি বলো তোমার মতন।
দুঃখ আমার আমার জননী তুমি,
অভাগা অবাধ্য ছেলে তোমার আমি।
জন্ম শুরু থেকেই কষ্ট দিয়ে আসছি তোমায়,
জানি সারাটি জীবন আরো কষ্ট দিবো তোমায়,
আর সে কষ্ট সইবে তুমি,
হাজার কষ্টের মাঝেও ক্ষমা করবে তুমি আমায়।
মাগো তুমি যেদিন আমায় একা করে যাবে ওপারে,
আমায় সঙ্গি করো তোমার তরে,
তুমি চলে গেলে আমায় একা ফেলে
কেহ আর দেখবে নাকো মা তোমার মত করে,
তাই কোরও সঙ্গি তোমার মরণ যাত্রায় আমাকে,
যেন একা না হয় আমার থাকতে।
মাগো তোমার মত কে করিবে আদর
বলো কে নিবে তুমি চলে গেলে এই অভাগা
তোমার খোকার খবর ?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



