কিছু কিছু জীবন সব সময়
দৈনন্দিন নথিভুক্তি
আচ্ছাদিত আবরণে ঢেকে থাকে
যা বাহির চক্ষু নয় দেখতে হয় অন্ত চোখে।
আর তা যে দেখতে পারে
সে সেখান থেকেই জীবনের গতিপথ শিখে ।
সূর্য প্রতিটি সময় প্রমাণ দিতে সক্ষম হয়েছে
তার তাপদাহ ছাড়া পৃথিবী অচল,
রাতের বিরামহীন অন্ধকার কেটে
চাঁদ পৃথিবীকে করে তোলে সচল
তাও সূর্যের শক্তিবরে
যা দেখে আসছে পৃথিবী অনন্তকাল ধরে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৮ ভোর ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



