
এই আলো এই ছায়া
এই সুখ এই দুঃখ
রোদ হারিয়ে বৃষ্টির ঢেউ
শান্তির শেষ অশান্তির প্রশান্তে
হাসির ভীরে করে খেলা কান্নার পৃথিবী
এটাই জীবনের দর্শন।
বৈচিত্রময় পৃথিবী
বৈচিত্রময় এর প্রতিটি দখলধার
এখানে না ছোট না বড়
সকলের মাঝে সুখ দুঃখে ভরা আহাকার।
অসভ্যের ভীরে সভ্যের বসবাস
আছে সব বিচিত্র প্রাণীর নিঃশ্বাস!
প্রতিটি গল্পে কখনো নায়ক আগে নায়িকার প্রেমে পড়ে
নয়ত নায়িকা তার প্রেম শিহরনে নায়কের মন নেয় জয় করে।
গোধূলীর পাকলে সবই পাকরাও
দ্বন্ধ কলহ প্রতিটা জীবন ঘেরাও।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




