#Boycott_IPL #Boycott_Pepsi
বৈধ দূর্নীতি আর বৈধ অর্থনৈতিক লেনদেন। যারা মনে করছেন, ভারত-বাংলাদেশ ম্যাচে দুই আম্পায়ারকে মোটা অংকের ঘুষ দেয়া হয়েছে, তারা এটা কখনোই প্রমাণ করতে পারবেন না। কারণ যুগ হল Give & Take এর, ঔ ম্যাচে বির্তকিত সিদ্ধান্ত দেয়ায় আম্পায়ারাদের সরাসরি মোটা অংকের টাকা দেয়ার প্রয়োজন হবে না কারণ তাদেরকে মোটা টাকার চুক্তিতে আইপিএল-এ নিয়োগ দেয়া হবে। ক্রিকেট সংশ্লিষ্ট পেশায় জড়িত সবাই জানে, আইপিএল এ টাকা উড়ছে আর সেই টাকা ধরতে হলে ভারতের লেজুরবৃত্তি ছাড়া কারো কোন উপায় নেই। বিশ্বের অন্যতম ক্রিয়া-বাণিজ্যিক সংগঠন আইছিছি!!! ও জানে আইপিএল-কে ধারণ-লালন-পালন করেই ব্যাংক-ব্যালান্স বৃদ্ধি করতে হবে।
বন্ধুরা, একটু পেছনের দিকে তাকিয়ে দেখো, আইপিএল শুরু হওয়ার পর মাঠে ভারত যাই করুক না কেন টাকার অংকে ক্রিকেট বিশ্বের কাছে লক্ষ্মীদেবতায় রূপান্তরিত হয়েছে। আইপিএল-ই যে প্রতিযোগিতামূলক ক্রিকেট এর ক্ষতিকর এটা উপলদ্ধি করার জন্য আমরা বদ্ধ দেরি করে ফেলছি।
ভুল যা আমরা করেছি তার শাস্তি মেলবোর্নে পেলাম, আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নেয়া এবং প্রতিরোধ করা। শুরু হোক আমাদের প্রতিরোধ আন্দোলন, কেউ একজন এগিয়ে এসো, একটা ইভেন্ট ভিত্তিক আন্দোলনের রূপরেখা দাড় করাতে হবে -
(১) আমরা আইপিএলকে বয়কট করব
(২) আইপিএল এর সাথে যদি আমাদের দেশের কেউ জড়িত হয় তবে সে যতবড় ’ষ্টার’ হোক না কেন তাকেও বয়কট করবো
(৩) বাংলাদেশের কোন চ্যানেল-এ আইপিএল এল খেলা প্রচার করতে দিবো না, বিদেশী যেসব চ্যানেল-এ আইপিএল- খেলা সম্প্রচার করবে, আইপিএল চলাকালিন সময়ে বাংলাদেশে সেগুলোর সম্প্রচার নিষিদ্ধ করতে হবে (প্রয়োজনে আদালতের দারস্ত হবো আমরা)
(৪) বাংলাদেশের কোন মিডিয়া (ইলেকট্রনিক/প্রিন্ট) আইপিএল এর কোন প্রকার কভারেজ করবে না, যদি কেউ করে তবে তাকেও আমরা বয়কট করব
(৫) আইপিএল-কে স্পন্সর করছে - সেটা সম্প্রচার বা অন্য যে কোন ইভেন্ট-এ হোক না কেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যেসব বহুজাতিক কোম্পানীর পন্য আমাদের দেশের বিপনন করছে তার বিরুদ্ধে দেশীয় পন্য ব্যবহারে প্রচারনা চালাতে হবে এবং সেসব পন্য আমরা সহজে বয়কট করতে পারব তা যথাসম্ভব বয়কট করার চেষ্টা করবো
উপমহাদেশের যে সকল বহুজাতিক কোম্পানী ভারতকে স্পন্সর করছে, আইপিএলকে স্পন্সর করে ক্রিকেটকে কলঙ্ককিত করছে তাদেরকে মার্কেটিং প্রচারনা আঘাত করতে হবে আমাদের, বুঝিয়ে দিতে হবে ক্রিকেট শুধু ভারতীয়দের অধিকার নয়, আমরাও আছি। বহুজাতিক কোম্পানীর প্রয়োজন ব্যবসা আর আইপিএল বয়কটের কিছুটা হলেও আমরা তাদের বিপনন ব্যবস্থাপনায় আঘাত করতে পারবো যাতে তারা ভারতকে স্পন্সর করার আগে আমাদের কথাও একটু বিবেনায় আনে।
প্রিয় বাংলাদেশী সজ্জন, আসুন আমরা শুরু করি আমাদের প্রতিরোধ যুদ্ধ, যতদিন ক্রিকেট কলঙ্কমুক্ত না হবে, যতদিন ক্রিকেট সমস্তবিশ্বের মানুষের জন্য বাণিজ্য নয় বিনোদন হিসেবে প্রতিষ্ঠা হবে, ততদিন চলবে আমাদের এই প্রতিরোধ আন্দোলন.......
আমাদের প্রতিরোধ যুদ্ধ - আমরা আইপিএলকে বয়কট করব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।