somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে আপনার কৈশোরের বন্ধু ছিলো, আপনার পকেট মানি ছিলো তার দৈনন্দিন চাহিদার উৎস, আপনার পরিশ্রম ও মেধায় রচিত নোটগুলো ছিলো তার শ্রেণী পরিক্ষা পাশের একমাত্র অবলম্বন। কখোনো কোনো দাওয়াত বা উৎসবে আপনার সুন্দর কোনো পোশাক ধার নিতে বিন্দুমাত্র সংকোচ ছিলোনা তার। এমনকি তার পরিবারিক অনটনে একটু স্বস্তি দিতে আপনাকে অনেক সময় অভিভাবকের ভুমিকাও নিতে হয়েছে । একসময় চারিত্রিক সামাজিক পঙ্কিলতার গা ভাসানো থেকে বন্ধুটিকে উদ্ধারে আপনার প্রচেষ্টা সফল না হওয়ায় দুঃখ ভারে যাকে পরিত্যাগ করতে হয়েছে। সেই হারিয়ে যাওয়া বন্ধুটি যখন অনেক বছর পর চকচকে হাল ফ্যাশনের গাড়ী থেকে নেমে আপনার যুগাধিক সময়ে প্রতিদিনের বিশ্বস্থ ভেস্পাটির পথ আগলে দাঁড়িয়ে বলে, কিরে কি খবর ! এই দুই চাকা থেকে আর উন্নতি করতে পারলিনা, অনেক বছর পর দেখা বন্ধুটির প্রথম উচ্চারিত তাচ্ছিল্যের ভাষাকে পাশ কাটিয়ে আপনি যখন আনন্দিত, তখন সে তার বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলল সময় নাই দোস্ত একদিন আসিস আমার অফিসে কফি খেতে। সে তার দামী গাড়ীতে উঠে তাচ্ছিল্যে ভরা দৃষ্টিতে একটা হাসি দিয়ে বিদায় নিলো। আপনি তার ভুল বানানে ছাপা পরিচিতির ফিরিস্তি দেয়া কাগজের টুকরোটা হাতে নিয়ে কিছুক্ষন দাঁড়িয়ে থাকলেন, Md. Rukib Kundokar ,1st clas govment contactar. ঘটনার আকস্মিকতায় ভুলেই গিয়েছিলেন আপনার সাথে ছেলে আছে তাকে নিয়ে টিউশনে যেতে হবে। কে ছিলেন লোকটা বাবা? তোমার বন্ধু? গাড়ীটা অনেক দামী তাইনা বাবা? একনাগাড়ে প্রশ্ন করে যেতে থাকে আপনার সন্তান। আর আপনি আপনার জরাজীর্ণ দু চাকার বাহনটি চালু করে ভাবতে থাকেন। সময় কত বদলে দেয় মানুষকে, সন্তানকে টিউশনে পৌঁছে দিয়ে, বন্ধুটির দেয়া কার্ডটি আরেকবার বের করে হাতে নেন আপনি,ভাবেন জানা হোলো না ওর মা কেমন আছেন যিনি ছেলেকে অন্ধকার জীবন থেকে ফিরিয়ে আনতে আপনাকে কান্নাজড়িত অনুনয় করেছে কতবার,কেমন আছে ওর বড় বোনটি যৌতুকের বলি হয়ে যাকে ফিরে আসতে হয়েছিলো একটি নবজাতককে নিয়ে। কেমন আছে তনু, ওর ছোটো বোন একিই জামা পড়ে স্কুলে যেতে হয় বলে পড়াশোনাই ছাড়তে চেয়েছিলো। অফিসে গেলে হয়তো জানা যেতো, মনে হয় ভালোই আছে সবাই, ওদের সব অভাব, ক্লেশ, দায়দেনা, সব কেটে গেছে নিশ্চয়ই, বড় বোনটির আবার বিয়ে দিয়েছে,ছোটোটির ও একটা ব্যাবস্থা হয়েছে, মাকে আর বাড়ী ভাড়া বা রান্না নিয়ে আর মুষড়ে থাকতে হয় না, বিয়ে করেছে, বাড়ী করেছে সন্তান হয়তো বিখ্যাত কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে । কিংবা কে জানে অনেকক্ষণ অপেক্ষার পর হয়তো খবর পেতেন স্যার আজ একটু ব্যাস্ত আরেকদিন আসতে বলেছেন,আর আপনাকে কফি দিতে বলেছেন। আস্তে করে কার্ডটি হাত থেকে ছেড়ে দিলেন আপনি,সামান্য সময় বাতাসে ভেসে হঠাত করেই আছড়ে পরলো সেটা পাশের সিটি কর্পোরেশনের নর্দমায়, ভেসে গেলো দ্রুত। উপলব্ধি করলেন বন্ধুটির ঠিকানা মনে রাখার প্রয়োজন নেই আপনার । কারন বন্ধু হিসেবে বোধকরি অনেক আগেই হারিয়েছেন তাকে, সে এখন সমাজের অনেক ওপর তলার মানুষ । জীবন তার কাছে ধরা দিয়েছে অন্যভাবে,যা আপনার চলার পথের সাথে সামন্তরাল নয় । এর চেয়ে মনের ভাবনায় যা তৈরি করা যায় তাই ভালো । ভেবে নিন ভালো আছে সবাই, ভালো থাকুক সবাই।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×