somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে নেয়াঃ কখনও বলা হয়নি বাবা...

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরেই খুব ইচ্ছে ছিল বাবাকে নিয়ে একটি দিন নিজের মতো করে কাটাব। কিন্তু কখনও সময় সুযোগ হয়ে উঠেনি। হয়ত বাবা ব্যস্ত ছিলেন নয়ত আমি! এভাবেই কেটে গিয়েছে ২৪ টি বছর। বাবার সাথে একটি দিন নিজের মতো করে কাটানোর আকাঙ্ক্ষা টি আমার কখনই পূরণ হয়নি।

ঘুম থেকে উথেই চুপচাপ বসে ছিলাম পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। আমার মাঝে মাঝেই এরকম হয়, ঘুম থেকে উঠে চারপাশের সবকিছু বুঝে নিতে একটু সময় লাগে। বাবা কে অনেক অনুরধ করিয়ে আজকের দিনটা ছুটি নিতে বলেছিলাম অফিস থেকে। বাবা তাই ই করেছেন। নিজের বিছানার মায়া ছাড়িয়ে তাড়াতাড়ি বাবা কে নিয়ে বেরিয়ে গেলাম। তখন ছিল সকাল ৭.৫০ অথবা আগে পরে! আজকে সারাদিন আমি আর বাবা ঘুরে বেরাব। যেখানে খুশি!

আমি আর বাবা নাস্তা না করেই বেরিয়ে পরেছি, দুজনে বাইরে খাবো আজ। একটা অন্য রকম অনুভুতি। কখনও এধরনের পাগলামি আমি করিনি। লালমাটিয়া থেকে একটা রিকসা করে দুজনে মহাম্মাদপুর চলে গেলাম সকালের নাস্তা করার জন্য। সময়টা খুব ভাল ছিল। আকাশে বেশ মেঘ ছিল সেদিন। গরম টাকে সেভাবে বোঝা যাচ্ছিলোনা। আমাদের দুই পাগলের জন্য বেশ ভালই হয়েছে। আমি আর বাবা ক্যাম্পের বাজারের এখানে কোন একটা হোটেল এ বসেছিলাম নাস্তা করার জন্য।
বাবাঃ কি খাবি?
আমিঃ আজকে তো তুমি অর্ডার দিবে আর আমি খাব কিন্তু বিল টা আমি দিব (বাবার চেহারা তে একটা মুচকি হাসি ছিল। ধরতে পারিনি কারণটা)
বাবা ওয়েটার কে ডেকে দুইটা নিহারি আর তুন্দর রুটি দিতে বললেন। আমি জানি বাবা নিহারি এর কথাই বলবেন কারণ এটাই তার সব চাইতে প্রিয়।
আমিঃ বাবা কখনও কি এটা চিন্তা করেছ যে মানুষ সকালের নাস্তা তে অন্য কি খেতে পারে?
বাবাঃ মানে?
আমিঃ মানে কিছুনা। এমনি বললাম। এই ধর এখন তুমি তুন্দর আর নিহারি খাচ্ছ কিন্তু যদি তুমি এগুলো না পাও তাহলে কি করবে?
বাবাঃ ভাত খাবো!! বাসায় কি ভাতের অভাব নাকিরে?
আমিঃ নাআআ!!! কিন্তু ধর তুমি আলাদা থাক তখন?
বাবাঃ আলাদা থাকব কেন? তোর মা কই যাবে?
আমি আর কথা বারালাম না...পাগলের মাথা গরম না করানই বুদ্ধিমানের কাজ।
আমিঃ আমি কিন্তু ওখানে সকালে কিছু খাইনা। সকালের যেই খাবার পাওয়া যায় ওইটা মুখে দেয়ার চাইতে না খেয়ে থাকা ভাল।
বাবাঃ কেন কি দেয়?
আমিঃ একটা প্লেট এ একটা টুকরা কাঁচা মাছের স্লাইস আর কিছু চিজ আর একটা কোণায় একটা টুকরা রুটি। সাথে এক মগ কফি।
বাবাঃ কি বলিস? ভাত রান্না করেই নিলেই তো পারিস!
কিছু বললাম না। সময়ের যে নিদারুন অভাব সেটা বাবা কে বঝান যাবেনা।

খাওয়া শেষ করে আমি আর বাবা হাটতে থাকি। আমরা বাবর রোড দিয়ে শ্যামলী মাঠ এর দিকে যাচ্ছি। হাটতে হাটতে আমি আর বাবা অনেক কথা বলছিলাম। বাবার চাকরি নিয়ে, আমার জীবন পড়া লেখা সব কিছু নিয়ে কথা হচ্ছিল। সকাল থেকে এক কাপ চা ও খাইনি। আমি আর বাবা আশা ইউনিভারসিটি এর পিছনের একটা দোকানে বসলাম।
আমিঃ মাসের প্রথম দিকে আমরা বন্ধু রা কোন ভাল রেস্তরা তে গিয়ে দামি দামি কফি খাই আর মাসের শেষে গিয়ে এক বারের চা পাতা দিয়ে দুবার চা খাই, হা হা হা...আর এখানে এক কাপ চা এর দাম ৪ তাকা।(শময় টা আজ থেকে ৩-৪ বসর আগের)
বাবাঃ হাত খরচ কমিয়ে চল। উল্টা পাল্টা খরচ কম কর দেখবি সব ঠিক হয়ে যাবে। ( সব বাবা মাদের একটাই চিন্তা তাদের ছেলে মেয়েরা উল্টা পাল্টা খরচ করে, আমি কথা বারাইনি) তুই কি সারাদিন ওইখানে খেলিশ নাকি পড়া লেখা কিছু করিস? (খবরদারি শুরু)
আমিঃ পড়া লেখা কেন করবনা বাবা? তবে খেলা ধুলা না করলে তো শরীর নষ্ট হবে ঠিক না? ( বাবা চা খাওয়া বন্ধ করে আমার পা থেকে মাথা পর্যন্ত ২ বার আপাদমস্তক দেখলেন)
বাবাঃ এহ!!! আমার খেলোয়াড়!!!
আমিঃ আচ্ছা বাবা এই ধর তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে?
বাবাঃ মন দিয়ে পড়া লেখা করতাম।
আমিঃ এহ!!! হইছে... চাপাবাজি কম কর!!! সিম্পল ব্যাংক এর বই তুমি আম্মা রে দিয়ে লেখাও আবার পড়া লেখা করবা!!!!
বাবাঃ আচ্ছা চল সামনে আগাই।

আমি আর বাবা শ্যামলী লিঙ্ক রোড ধরে হাটতে থাকি। পাসপোর্ট অফিস এর সামনে দিয়ে হাটতে গিয়ে আমার পাসপোর্ট করার কাহিনী মনে পরে গেল। বাবা মা কখনও চাননি আমাকে দেশের বাহিরে পাঠাতে। আমি এক সেমিস্টার এর টাকা মেরে দিয়েছিলাম।
শেরে বাংলা বয়েজ স্কুল এর সামনে ঝাল মুড়ি বিক্রি করছিল। অনেকদিন খাওয়া হয়না।
আমিঃ বাবা ঝাল মুড়ি খাবা?
বাবাঃ চল খাই।
আমি তো অবাক। যাকে আম্মা কোন দিন রাস্তার জিনিষ খাওয়াতে পারেনাই, সে আজ ঝাল মুড়ি খাবে!!
আমরা আই.ডি.বি তে গেলাম কিছু টুকটাক জিনিষ কেনার জন্য। বেশিক্ষন ছিলাম না সেখানে। এই আধঘণ্টা! বাবা কখনও Mr. Baker কিংবা K.F.C অথবা pizza hut এ যাননি। জানেন ও না কোনটার স্বাদ কি রকম। শুধু শুনেই গিয়েছেন। জন্মের পর থেকেই দেখছি এই মানুষ টাকে অবিরাম খেটে গেছেন আমার জন্য। নিজে কষ্ট করেছেন মাকে সাথে নিয়ে, কিন্তু কখনও ঘুণাক্ষরেও টের পাইনি। বাবা কে নিয়ে একটা cng তে উঠলাম গুলশান যাব।
আমিঃ বাবা তোমাদের নাকি চাকরির মেয়াদ বেড়েছে?
বাবাঃ হুম!!! তুই কোথা থেকে জানলি?
আমিঃ ওমা! না জানার কি আছে? তোমার জন্য কিন্তু ভালই হইছে! আরেক টু দেরিতে বেকার হবা আর কি!

আমাদের মাঝে আরও অনেক কথা হয়, বাবার চাকরি, বাবার দিন কাল, মার সাথে কাটানো সময়। আমি আর বাবা সেইদিন অনেকটা বন্ধু তে পরিনত হয়েছিলাম। বাবা কে আমার মোটেও মনে হয়নি উনি একজন বয়স্ক মানুষ। কিংবা বাবাও আমাকে সেই দৃষ্টি তে দেখেননি। বাবার অনেক ভাল লাগা মন্দ লাগার কথা শুনছিলাম। ছোটবেলায় কি রকমের একটা বদের হাড্ডি ছিলাম তার কিছু প্রমান বাবার মুখ থেকে শুনেছিলাম। যার অনেক কিছুই আমার মনে নেই।
বাবা কে নিয়ে আমি k.f.c তে ঢুকলাম। দুটো বার্গার আর আমার প্রিয় চকলেট ক্রাশার। বিল দেখে বাবা বলল এই খেয়ে এতো টাকা নষ্ট করার কোন মানে হয়না! আমি কিছু বলিনি বাবাকে। আমার শুধু মনে হচ্ছিল বাবা কে যদি জড়িয়ে ধরে বলতে পারতাম যে “বাবা এই হাজার খানেক টাকা তো তোমার কষ্টের কাছে কিছুই না, সত্যি বলছি কিছুই না।“
আমি আর বাবা সেখান গুলশান থেকে উত্তরা এর দিকে রওনা দিলাম। উত্তরা বরাবরই আমার খুব প্রিয় জায়গা। নিকুঞ্জ এর কাছে এসে আমি বাবা কে বললামঃ
আমিঃ বাবা আমারা কি কিছুক্ষণ হাটতে পারি?
বাবাঃ চল নেমে পরি।
আমি আর বাবা CNG থেকে নেমে নিকুঞ্জ এর ভেতর দিয়ে হাটতে লাগলাম। খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। এরই মাঝে ৪ টা বেজে গেছে।
আমিঃ বাবা তোমাকে যদি অক্টোপাস ভাঁজি খেতে দেয়া হয়, তুমি খাবা??
বাবাঃ আমাকে এতো জিনিষ থাকতে এই জিনিষ খেতে দেয়া হবে কেন?
আমিঃ না এমনি জিজ্ঞাসা করলাম।
বাবাঃ তুই খেয়েছিস?
আমিঃ হুম! মজা আছে।
বাবাঃ নামাজ তো পরিস ই না, তার ওপর হাবি জাবি জিনিষ খাচ্ছিস। আর কি কি খেয়েছিস?
আমিঃ অনেক কিছু! বাবা আমরা প্রতি রবিবার সব বন্ধু রা মিলে ওখানে একটা পার্টি দেই। বেশ মজা করি। কিন্তু তোমরা থাকলে অনেক মজাই হতো।
বাবাঃ মদ ও কি খাশ?
আমিঃ এমমম! মাসে ২ বার!
বাবা সাথে সাথে হেসে ফেললেন।
বাবাঃ তুই আরও বেশি খাশ। মিথ্যা বলার দরকার নেই।
আমি আর বাবা হাটতে হাটতে কখন যে গ্রামিন ফোন এর অফিস ছেড়ে চলে এসেছি খেয়াল করিনি। ঠিক সামনেই একটা রাস্তা আছে বাম দিকে মেইন রোড এর সাথে। আমি আর বাবা এই রোড টা ধরে হাটতে লাগলাম। দুপাশের গাছ গুলো অনেক বড় হয়ে মাথার উপর দিয়ে চলে গেছে। এই ছোট রোড টা একদম বিমান বন্দর এর ভিআইপি টার্মিনাল পর্যন্ত চলে গেছে।
আমরা ওখান থেকে ২৭ নং বাস এ করে জশিম উদ্দিন রোড এ গিয়ে থামলাম।
আমিঃ বাবা চল বাউনিয়া যাব।
বাবাঃ দেরি হয়ে যাবেনা তো!
আমিঃ নাহ চল।
আমি আর বাবা একটা রিকসা নিলাম।
বাবাঃ তোর সাথে ঐ মেয়েটার আর কথা হয়?
আমিঃ কোনটা?
বাবাঃ ঐ যে এখানে যে থাকতো?
আমিঃ নাহ! বাবা এখন আর হয়না। ওর কোন খবর নাই আমার কাছে।
বাবাঃ তোরা কি এই বাউনিয়া তে অনেক বেশি আসতি?
আমি অনেকক্ষণ চুপ করে ছিলাম। ভাবচিলাম কি উত্তর দিবো!
আমিঃ হুম! বাবা আসতাম! যাই হোক বাদ দেও এগুলো এখন আর মনে করতে চাইনা।

আমি আর বাবা অনেকক্ষণ সেখানে ছিলাম। ঠিক মাগরিবের নামাজের পর আমি আর বাবা বড় আপুর বাসায় গেলাম ১০ নং সেক্টর এ। সেখানে মা আমার সব জিনিষ পত্র, লাগেজ সব রেদি ছিল।

আমি সাত দিনের জন্য দেশে এসেছিলাম। বাবার শরীর টা খুব খারাপ ছিল। আমাকে দেখে বাবা অনেক সুস্থ হয়ে গেছেন। বাবার সাথে একটা দিন নিবিড় ভাবে কাটানোর ইচ্ছা অনেক ছিল। আমি সেটা পেয়েছি। আমি ঠিক ১০.১৫ তে চলে যাব। ৭.১৫ টা বাজছিল তখন। একটু আগেই ঢুকতে হবে টার্মিনাল এ। আমি বাবা মা আর বড় আপু ৮.১৫ টা পর্যন্ত এক সাথে ছিলাম।

আমি বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, “বাবা আমি ফিরে আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো, আমাকে একা রেখে আবার যেওনা! কখনও মুখ ফুটে বলিনি তোমাকে অনেক ভালবাসি, কিন্তু তার মানে এই না যে বাবা তোমাকে ঘৃণা করি। তোমাকে অনেক বেশি ভালবাসি বাবা।“
আমি ভুলেও বাবা কিংবা মার চেহারা এর দিকে তাকাইনি। শুধু টার্মিনাল এর বাহির থেকে দেখেছিলাম বাবা কেঁদেছিলেন। বাবা কে আমি দ্বিতীয়বার কাঁদতে দেখেছি। প্রথম বার আমি যখন HSC এর রেজাল্ট খারাপ করলাম তখন আর আজ।

-----X-----
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×