somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাব্যপ্রেমী রিফাত
মায়াবতী বেঁচে থাকবে আমার গল্পে, গল্পেই তার জন্ম, গল্পেই তার অস্তিত্ব আর আমার অস্তিত্ব মায়াবতীর কল্পনায়...... অসাধারন কল্পনা থেকে বাস্তবতায় সাধারন বেশে হেঁটে হেঁটে পৃথিবীর ধূলিকণা খাই...

বৌ

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন সকালে যদি তোমার চুলের গন্ধ ঘুম ভাঙতো কিংবা দেখা যেতো পুরো লেপটা একাই মুড়িয়ে ঘুমিয়ে আছো,
আমিও আদর করে তোমাকে বুকে নিয়ে ভাবতেই পারিঃ
"আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।"

হয়তো তোমার নাকের সাথে আমার ঠান্ডা নাক ছুয়ে গালের দিকে নেমে নিয়ে নিতাম তোমার গন্ধ, নিতেই থাকতাম,
তুমি শুধু ছোট্ট খুকীর মত ঘুমের ভান করে থেকো।

পাশে বসে ভূতের মুভি দেখতে বসলে আমার হাতটা ধরে রেখো
। হাতটা ধরে রেখে রাস্তায় কিংবা রিকশায়, সবখানে..
অথবা মাঝেরাতে খুব এলোমেলো হলে ঘুমের ঘোরেও আমাকে ছেড়ো না।

ঘর এলোমেলো করার দায়ে শাড়ির আঁচলে পেঁচিয়ে রেখো, তারপর নরম হাতে কানমলা দিলেও বলবোঃ
ভালোবাসি।

যদি ভুল করে ফেলে যাই ওয়ালেট কিংবা প্রিয় ঘড়ি মনে করিয়ে দিয়ো।

হয়তো জেনে যাবে একদিন,
হাজার মেয়ের সাথে গল্প করার অভ্যেস আমার যায় নি কিন্তু হাজার মেয়ের সাথে তোমাকে মেপো না, নিজেকে তাদের দলে নামিও না, তুমি তোমার জায়গায়,
অন্যরা অন্যপাশে,
তুমি জায়গা করে নিয়েছো এই বুকে কিংবা নিউরনের আবেগের মাপার স্কেলে সর্বোচ্চ দাগ ছুঁয়েছো।

জানোই সকালের খিঁচুড়ি আর ইলিশের সাথে মাঠের কৃষকদের মত আমার শুকনো মরিচ আর পেঁয়াজের ঝাঁঝ ছাড়া চলে না, বসে আমার পাশে খেয়ে নিয়ো, তোমার মুখ দেখার তৃপ্তি অন্য রকম।

বাড়ির দিকে ফায়ারিং রেঞ্জে যেতে একটা বড় বাঁশের মাচা আছে, শীতকালে রাত্রীতে সেখানে বসে ঝিঝির ডাক শোনা যায়, শেয়ালের জ্বলন্ত চোখ দেখে আমাকে জড়িয়ে ধরলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না,

বিশ্বাস করো,
আমি যতটা না ওপরে ওপরে নার্ভ প্রেসার ধরে রাখি, ভেতরে ভেতরে আমি অনেক দুর্বল,
সেই দুর্বলতা তুমি জানবে,
জানবে কি করলে আমি কষ্ট পাই।
কিন্তু একটা দুর্বলতা আছে যেটায় কখনো দাগ দিবে না।।

কারনে অকারনে আমাকে জড়িয়ে ধরো,
জেদ করো,
আদর করো
কিংবা অভমান।
কিন্তু ছেড়ে যেয়ো না।

আমি ভবঘুরে দের মত হারিয়ে যাই, এলোমেলো হই, শুধু কাছে টেনে নিয়ে দেখো কতটা ভালোবাসার কাঙ্গাল আমি।

আমি কথায় হারতে চাই না,
ভুলে যাই অনেক নাম কিংবা তারিখ,
অপরাধগুলো ঠোঁটের স্পর্শে ক্ষমা করে দিয়ো।

হুট করে রাত তিনটায় আমার ঘুরতে যেতে ইচ্ছে করলে অবাক হয়ো না।

আকাশের তারা গোনার খেলাটাও তাই চলবে তোমার সাথে, অর্ধেক আকাশের তারা গুনবে তুমি।।

বৃষ্টিতে ভিজতে চাই তোমার সাথে, বৃষ্টিভেজা রাতেও চাই তোমাকে।

একলা ঘরে তোমায় পেলে যদি তিড়িংবিড়িং নাচানাচি করি হাসবা না মোটেও, মাইর দিবো।।

আমার বেসুরো গলার গানের সাথে যোগ দিয়ো কারন লিরিক ভুলে যাওয়ার অভ্যাস আমার আছে।

শুধু মায়ের দেয়া সেই বালাগুলো বিশেষ দিনগুলোতে পড়তে ভুলে যেয়ো না।

সবকিছুর পরে এবং শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেঃ
“এই জন্মে তোমার হাত ধরেছি, পরের জন্মে তোমাকেই পাবো বলে। ভালোবাসি “

_রিফাত চৌধুরী (কাব্যপ্রেমী রিফাত)


হয়তো অনেক বছর পর তুমি এই লেখাটি পড়ছো,
যদি পড় তাহলে জেনে রাখো আমাদের বিয়ে হয়েছে আর তুমিই সেই স্পেশাল মানুষ।
আর যদি লেখাটি…
হ্যা মরে যেতেই পারি কিন্তু না মরলেও যদি এই লেখা তোমার কাছে না পৌছায়, জেনে নিয়ো তুমি চলে গিয়েছো বলে আমার গল্পের “বৌ” নামের লেখাটা অন্য কোন পুরুষের স্বপ্ন পূরন করেছে।

(ধন্যবাদ,
লেখাটি কপি করা নিষেধ, প্রকাশ করলে নামসহ করবেন)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×