somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“হাজার চেষ্টা করেও নৌকা দিয়ে মুখের ঘাম মোছা যাবে না। ধানের শীষ দিয়ে মুখের ঘাম মুছলে ৭ দিন হাসপাতালে থাকতে হবে।”

১৫ ই মে, ২০১২ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :















বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, নিজের অধীনে নির্বাচন হলেও হাসিনা এখন ৩০ সিটও পাবেন না।

সোমবার সন্ধ্যায় গাজীপুরে এক জনসভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “সুরঞ্জিত আমাকে বলেছিলেন- গামছা দিয়ে কামলারা ঘাম মোছে। গামছা গন্ধ করে। আমার ভাই মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেছিলেন, গামছা না নিয়ে টেবিল চেয়ার নিতে। আমি বলেছিলাম- আমার কাছে গরিবের ঘাম আতরের মতো লাগে। তাই আমি গামছা নিয়েছি। আমি দশ বছর বেঁচে থাকলে টাই-স্যুট ওয়ালা লোকদের গামছা ছড়িয়ে দেবো।

তিনি বলেন, “হাজার চেষ্টা করেও নৌকা দিয়ে মুখের ঘাম মোছা যাবে না। ধানের শীষ দিয়ে মুখের ঘাম মুছলে ৭ দিন হাসপাতালে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “হাসিনা-খালদা এদিক-ওদিক যায়, আমি যাই না। ৪০/৫০ বার হজ করেছেন হাসিনা। তিনি সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা মুছে ফেলেছেন।”

সোহেল তাজের পদত্যাগ প্রসঙ্গে বঙ্গবীর বলেন, “হাসিনা খালেদা নয়, গাজীপুরের সন্তান তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাপের বেটা সোহেল তাজ। অবক্ষয়ের জামানায় তার নৈতিকতাকে আমি স্যালুট করি। কাজের লোকের সম্মান আছে। মন্ত্রীর সম্মান নেই। তাই সোহেলতাজকে দিয়ে মন্ত্রিত্ব হবে না। স্পিকার আইন দেখিয়েছেন, স্বহস্তে পদত্যাগ পত্র লিখতে হবে। আমিও ৭ পৃষ্ঠার পদত্যাগ পত্র লিখেছিলাম।”

সোহেল তাজের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, “সোহেলতাজ, তুমি স্পিকারের সামনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসে আমাদের সঙ্গে দাঁড়াও।”

সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, “আপনার বাবার জন্য আমি ১৬ বছর নির্বাসনে ছিলাম। বঙ্গবন্ধু হত্যার ৪দিন পর আমার মা বলেছিলেন, পালিয়ে যাও, কাঁদতে পারবো না। এখন আপনি বলেন, আমি পাগল, ছাগল। তুমি এসেছিলে, যাওয়ার সময় বুঝবে।”

বাংলাদেশ রেজিস্ট্রি করে দিইনি উল্লেখ করে তিনি বলেন, “৫ বছর বেঁচে থাকলে নৌকার তলা ফাটিয়ে দেবো। বর্তমানে ৫০ জনের মধ্যে ৪৮ জন হাসিনাকে গালি দেয়।”

সংবিধান সংশোধন সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, “১৫ বার নয় ২০ বার সংবিধান সংশোধন করলেও আল্লাহর আইন পরিবর্তন হবে না। সংবিধান বদলাও মানবো, আল্লাহ আইন বদলালে মানবো না। হাসিনা তুমি এবার আল্লাহরে ধরছ, আল্লাহ মারলে তলপেটে মারবে।”

তার দলের নেতা-কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন তিনি। বঙ্গবীর বলেন, “১৯/২০ হাজার লোকের জেলখানায় ৭০ হাজার লোক আছে। তাই আমাদের কর্মীদের ছেড়ে দিয়েছে। বিএনপি বোরখা খুলতে পারে না। তাদের আন্দোলন করা মানায় না।”

আন্তঃধর্ম বিবাহ আইন সম্পর্কে বঙ্গবীর বলেন, “আপনার (শেখ হাসিনা) ছেলে জয় আমার ভাগিনা। কতোবার কোলে নিয়েছি। জয় ইহুদিকে বিয়ে করেছে। সমাজে দুই ধর্মের দুই জন বিয়ে করলে রুখে দাঁড়ানো হয়, অথচ প্রধানমন্ত্রীর ছেলের সময় বাধা দেওয়া হয় না। নিজের ছেলের বিয়ের বৈধতা দিতে এ আইন করা হচ্ছে।”

এক পর্যায়ে শৈশবের স্মৃতিচারণ করে বঙ্গবীর। বলেন, “চেহারা ভালো ছিল। যৌবনে সবাই কবিতা পড়ে আর প্রেম করে। আমি প্রেমে পড়িনি। আমি ভালোবেসেছিলাম বঙ্গবন্ধুকে। আমি কখনো হাসিনার আওয়ামী লীগ করিনি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি। কাল ফরিদপুর যাবো, হাসিনার খবর নিতে।”

তথ্য: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×