somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতার্থদের মুখে সাময়িক হাসি

১০ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত দুই বছর শীতার্থদের মুখে সাময়িক হাসি ফোটাতে কাজ করেছি। এক-দের মাস পরিশ্রম করে শীতবস্ত্র সংগ্রহ করে অপেক্ষা করেছি ঐ দিনটির জন্য। খুব কাছে থেকে দেখেছি মানুষ কত সামান্যতেই খুশি হয়। একটুকরো কাপড়ের বিনিময়ে যে মানুষের মুখে এই হাসি এনে দেওয়া যায়, তা আগে কখনোই ভাবিনি।

ঘটনা ১
রাত ১২ টার কাছাকাছি হবে। আমাদের শীতবস্ত্র ভর্তি গাড়ি আজিমপুর কবরস্থানের কাছে। আমরা পৌছানো মাত্রই আমাদের পিক-আপ ঘিরে ধরলো কিছু বৃদ্ধ ও রাস্তার ধারে জীবন পার করা কিছু মানুষ। অর্ধশত মানুষকে লাইনে দার করিয়ে শীতবস্ত্র বিতরন করলাম। তাদের মুখে হাসি ফোটানোর একটু চেষ্টা হয়তো।

ঘটনা ২
কণকণে শীতের মধ্যে রাস্তার ল্যম্পপোস্টের নিচে জড়সড় হয়ে শুয়ে আছে মা তার দুই বছরের মেয়ে কে নিয়ে। রাত তখন পৌনে একটা হবে হয়তো। মা তার মেয়েকে একটু উষ্ণতা দিচ্ছে তার পড়নের কাপড় দিয়ে। কাছে যেতেই ঘুমিয়ে থাকা বাচ্চাটি জেগে গেলো। তার হাতে তুলে দিলাম কিছু শীতের কাপড়। কাপড় গুলো পেয়েই খুশিতে আত্মহারা হয়ে গেল বাচ্চাটি। কি যে আনন্দ মেয়েটির চোখে মুখে! ক্ষনিকের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম এত অল্পতেই কিছু মানুষ এত খুশি হয়!!

ঘটনা ৩
রাত দুইটা। কণকণে শীত। আমাদের শীতবস্ত্র ভর্তি গাড়ি শাহবাগ পার হয়ে মৎস ভবনের সামনে। চোখে পড়লো কিছু মানুষ ফুটপাতের ধারে গুটিসুটি হয়ে শুয়ে আছে। গায়ে সামান্য একটা ব্যানারের কাপড় জরানো। লোকটা ঘুমিয়ে আছে। কাছে গিয়ে তার গায়ের উপর একটা কম্বল জরিয়ে দিলাম। ঘুম ভেঙ্গে গেল তার, দেখলাম লোকটা বৃদ্ধ। আমি ফিরছি, ঠিক তখনই সে আমাকে ডেকে আমার হাত ধরে হাউমাউ করে কেঁদে দিল। ঠিক ঐ মুহুর্তের ভালোলাগা যে কি পরিমান ছুয়ে গেল আমায় বলে বোঝানো যাবে না। বৃদ্ধের চোখের পানি আমাকে ভুলিয়ে দিল শীতবস্ত্র সংগ্রহ সময়ের পরিশ্রম ও কষ্টের কথা।


হয়তো আমাদের এই ছোট ছোট সাহায্য একটু একটু করে হাসি ফোটাতে পারে ঐ মানুষগুলোর মুখে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×