একজন যোদ্ধাকে থামিয়ে দিলো ওরা। এভেবে কজনকে থামাবে? লক্ষ তারুন্য আজ প্রাণ দিতে প্রস্তুত।
শাহবাগ আন্দোলন কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে “থাবা বাবা”(৩৫) হত্যা করেছে দুবৃর্ত্তরা। তার দেওয়া শেষ স্ট্যাটাস গুলো-
Thursday
“ভালবাসা দিবসে সবার জন্য ভালবাসা... শুধু রাজাকার আলবদরদের জন্য তীব্র ঘৃণা!”
৮ ঘন্টা আগে দেওয়া তার শেষ ফেইসবুক স্ট্যাটাস-
“কোথায় কিভাবে বর্জন করতে হবে তার রুপরেখা নির্ধারন করাটা খুব জরুরী। কারন আমাদে দৈনন্দিন জীবনে কোথায় নেই তারা... একতা বাদ দিয়ে অন্যটাতে যাব, সেখানেও তাদের সেবাই নিতে হবে! আজকে যে ইন্টারনেট সেবা নিয়ে আমরা অনলাইনে আন্দোলন করছি তার মধ্যেও তো জামাতি অংশ আছে... তার মানে কি সর্ষেতে ভূত নাকি আমরা পয়সা দিয়ে নেটের বাইটস কিনছি বলে সেটা সিদ্ধ!
একটু চিন্তা করা দরকার... একটা সুনির্দিষ্ট গাইডলাইন খুব জরুরি! কারন জামাতি প্রতিষ্ঠান বলে যাদের বয়কট করবো, তার মালিকানা রাতারাতি বদলে যেতে পারে... সিম্পল শেয়ার আদান প্রদানেই মালিকানা বদলে যাবে!
তবে আমার জায়গা থেকে একতা জিনিস আমি বলতে পারি, পরিচিত জামাত সংশ্লিষ্ট পন্য ও প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে বর্জন করুন, যেমন তাদের মূল কাগজ সংগ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং ও তাদের সাংস্কৃতিক সংগঠন!”
22 hours ago near Dhaka
সোজা আঙ্গুলে ঘী ওঠে না... তার জন্য চাই লম্বা চামচ! আর আলু পোড়া ঘী দিয়া খাওয়ার মজাই আলাদা!
খুব খিয়াল কৈরা!
23 hours ago near Dhaka
আমার একজন ফেসবুক বন্ধ কিছুখন আগে একটা মন্তব্য করেছেন...
"অনেকে বলেন না, "আমার সোনার বাংলা" আগে রবীন্দ্রসংগীত, পরে জাতীয় সংগীত!! বঙ্গবন্ধুও আগে আওয়ামীলিগের, তারপরে বাঙালীর।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এটা কখনই মুক্তিযুদ্ধের শ্লোগান হতে পারেনা। তারপরে যখন "এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে" শুরু করবে, তখন কি থামাতে পারবেন?"
23 hours ago near Dhaka
'জয় বাংলা' আর 'জয় বঙ্গবন্ধু' বাঙ্গালীর দুটো স্লোগান। বাংলাদেশের ৭৫ পরবর্তী সুবিধাবাদী রাজনৈতিক দলেরা এইদুটকে আওয়ামী ট্যাগ দিয়ে সর্বসাধারনের জন্য ব্রাত্য করে দিল সাথে নিয়ে এলো একটা উর্দু স্লোগান 'বাংলাদেশ জিন্দাবাদ'। কী হাস্যকর... একুশের চেতনায় উজ্জীবিত বাঙ্গালী নিজেদের অস্তিত্ব প্রকাশের স্লোগান দেয় উর্দুতে!
প্রজন্ম চত্বরে 'জয় বাংলা'র মুক্তি ঘটেছে, বঙ্গবন্ধুও মুক্ত হবেন!
Thursday near Dhaka
বিশ্বজিৎ মরলো, তাকে নিয়ে, কতো ব্লগ স্ট্যাটাস লিখা হলো, কতো হাউকাউ হলো, আর তার পরে শিবিরের হামলায় কতোজন মরে গেল, কেউ টু শব্দ করলো না... আগুনে জীবন্ত লাশ হয়ে ফেরত যাওয়া লোকটার নাম পর্যন্ত কেউ জানতেও চাইলো না!
মরার ভিডিও ছিল বলে একা বিশ্বজিৎ মানুষ ছিল, বাকিরা অমানুষ? সেলুকাসের ঠিকানা এখনো পাইলাম না!
Wednesday
জননী (জাহানারা ঈমাম) এখন শাহবাগের প্রজন্ম চত্বরে...
জয় আমাদের হবেই………
আলোচিত ব্লগ
পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!

সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন
হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।