somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিন্নার বাড়ি এবং পিছনে ফিরে দেখা

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে লেখার ইচ্ছা থাকলেও কাজের চাপে ক্লান্ত থাকায় সেটি আর করা হয়ে উঠে না। তবে আজকে না লিখে আর পারলাম না, যখন দেখলাম বেলুচিস্তানে জিন্নাহ'র বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। অনেকের মতন আমিও হেসেছি পাকিস্তান রাষ্ট্রটির উলঙ্গ অবস্হা দেখে। আসলে পাকিস্তানে পচন এখন নয়, এটির সৃষ্টিকাল থেকে এটিতে পচন ধরেছিল।

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি একটি পার্কে ভাষণ দিতে গিয়ে নিহত হয় - সেদিন থেকেই বোঝা যাচ্ছিল এই রাষ্ট্রটির পচন আসন্ন?! কিছু খন্ড চিত্র এখানে ধরছি, তাতেই আপনারা অনুমান করতে পারবেন কি পরিমাণ অপরিপক্কতা আর গোয়ার্তুমির মধ্যে এই রাষ্ট্রটি বেঁচে আছে।

পূর্ব পাকিস্তান থেকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন খাজা নাজিমুদ্দিন ১৯৫১ সালে। তখন পাকিস্তানে প্রেসিডেন্ট ছিলো না, এর বদলে একটি গভর্নর জেনারেল নিয়োগ করা হতো। পশ্চিম পাকিস্তানের বাসিন্দা সেই গোয়ার গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন-কে করলেন বরখাস্ত ১৯৫৩ সালেই। সেই থেকে শুরু হয় পাক গোয়ার্তুমির যা অব্যাহত আছে এখনও। আপনারা একটু পিছনের দিকে তাকালে দেখতে পাবেন বেনজির ভুট্টো একবার তার প্রধানমন্ত্রীত্ব সময়কাল পূরণ করতে পারেননি!!! দুইবারই বরখাস্ত হয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট কতৃক। নেওয়াজ শরীফকেও বরখাস্ত করা হয়েছিলো কিন্তু সুপ্রীম কোর্টের কাছে আবেদন করে রেহাই পান।

খাজা নাজিমুদ্দিন-এর পর প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আলী বগুড়া (বাঙ্গালী) এবং মাশালাহ তিনিও বরখাস্ত হন। বিস্ময়ের ব্যাপার এই যে, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি একটি আইন পাশ করিয়েছিলেন, যেটির মোদ্দাকথা ছিলো, যেবার পূর্ব পাকিস্তানের কেউ প্রধানমন্ত্রী হবেন, পরবর্তীবার প্রধানমন্ত্রী হবেন পশ্চিম পাকিস্তানের কেউ কিন্তু এই আইন করেও মন পাননি পাকি গোয়ারদের।

আমি এই লেখাটি শেষ করবো পাকিস্তানেরই প্রতিষ্ঠাতা জিন্নাহ-এর একটি উক্তি দিয়ে। মৃত্যু শয্যায় পড়ে থাকাকালে তিনি তার চিকিসৎককে বলেছিলেন - "The creation of Pakistan is the biggest blunder of my life".

হ্যা মিঃ জিন্নাহ, পাকিস্তান তৈরি শুধু ভুলই ছিলো না, এটি ছিলো বড় একটি জনগোষ্ঠীর জন্য বিপর্যয়, যার ফল ভোগ করে চলছি আমরা সবাই।






১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×