ইতিহাসের আচরণ বোধহয় এমনই। যখন বন্ধ্যা থাকে, তখন কোন চমক থাকে না কিন্তু আচমনকা ইতিহাস হয়ে উঠে আবাদি জমি, তখন একসঙ্গে অনেক চমকপ্রদ ঘটনা ঘটে, উত্থান ঘটে অনেক মহামানবের।
ফিয়ে যাই সেই প্রাচীন গ্রীসে। আলেকজান্ডার মহাবীর হয়ে উঠার অনেক আগেই সক্রেটিস পান করে ফেলেছেন হেমলক, প্লেটো আলোড়িত করে গিয়েছেন পুরো গ্রীসকে। এরপর তারই ছাত্র এরিষ্টেটল শুরু করেছেন বিজ্ঞান চর্চা, ঠিক সময় এক একরোখা মেসিডন যুবরাজ আলেকজান্ডারের উত্থান। আলেকজান্ডার কেন পরে আলেকজান্ডার হয়ে উঠাছিলেন? সেটা কি এরিষ্টেটলের সভ্য দর্শনের শিক্ষা পেয়ে, নাকি তাঁর এখরোখা আধা অসভ্য আচরণের কারণে, নাকি ইতিহাস তাকে হাতছানি দিয়ে ডাকছিলো 'মহাবীর' হতে??
'রোম' একই সময়ে জন্ম দেয়- জুলিয়াস সিজার, পম্পেই, স্পার্টাকাস, মার্কাস ক্রাসাস। রোম মাতা কি তাহলে চার পর্বতকে একই সাথে ধারণ করতে ব্যর্থ হয়েছিলেন বলে শুধু একজনকেই বাচিয়ে রাখলেন?? একই সময়ে ইতিহাস ফলিয়েছিলো আরও কয়েকজনকে- মার্ক এন্টনি, ক্লিওপেট্রা, সেনেকা। ইতিহাস কেন একই সময়ে এত ফলবতী হয়ে উঠেছিলো??
মধ্যযুগেও তাই, রেনেসাঁর আবির্ভাবে একই সময়ে লিওনার্দো দ্য
ভিঞ্চি পাশাপাশি উত্থান হয়েছিলো এক ঝাক বিজ্ঞানী, চিত্রশিল্পী, দার্শনিক, রাজনীতিবিদ, যোদ্ধা। লিওনার্দো যখন মোনালিসা আকঁছিলেন, ম্যাকিয়াভেল্লি তখন আধুনিক রাষ্ট্রের কাঠামো রচনা করছিলেন। ঠিক তখনই ইতালিতে মেডিসি তুখোড় বুদ্ধিমত্তার জোড়ে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে হারানো রাজ্য পুনরূদ্ধার করতে হয়, ইতালির অন্য প্রান্তে একই সময়ে জেনারেল সিজার বর্জিয়া দখল করে নিচ্ছিনেল একের পর এক রাজ্য। আর একীভূত স্পেনের পক্ষে আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস!!
একরাশ অন্ধকারের পর ইতিহাস আলোকিত হয়ে উঠে মহামানবদের পদচারনায়। ইতিহাস এরকমই, ফলবতী হলে সে হয়ে উঠে চমৎকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



