পৃথিবীর সব বরফ গলে গেলে পৃথিবীর মানচিত্র কি দাড়াবে!!!
ঈদের দিন হঠাৎ করেই কিনে ফেল্লাম National Geographic ম্যাগাজিনটি। পাগলের মতনই কিনলাম। আমার প্রিয় ম্যাগাজিন বলেই কিনলাম, তা নয় কিন্তু (দামের একটি ব্যাপার আছে। দেশে থাকতে পানির দামে কিনতাম আর বিদেশে এটির অনেক দাম।) কারণটি অবশ্য এর বিষয়বস্তু।
অনেকদিন ধরেই এই রকম একটি ম্যাপ মনে মনে হাতড়ে বেড়াচ্ছিলাম। সেই সাথে আছে এডিসন এবং 'মোনালিসা' নিয়ে চমকপ্রদ আর্টিকেল। আমার দেখা এটি National Geographic - এর সেরা সংখ্যা এটিই।
মার্টিন লুথার কিং -এর একটা আর্টিকেল ছিলো। আমি তাচ্ছিল্যের সাথে এড়িয়ে যাচ্ছিলাম। রাজনীতি আমার কাছে এই মুহুর্তে বিরক্তিকর ঠেকছিলো, কিন্তু একটি ছবি দেখে থমকে গেলাম। ভেতরে একটি চরম বিস্ফোরণ ঘটলো!!
পরিবারের সাথে মার্টিন লুথার কিং -এর ডাইনিং করার ছবি। সাদাকালো এবং খুব সাদামাটা একটি ছবি কিন্তু ছবিটি আমাকে ধাক্কা দিলো ডাইনিং রুমের দেওয়ালের উপর গান্ধীর ছবিটি। স্তব্ধ হয়ে রইলাম।
আমরা চার্বাককে ধারণ করিনি, চাণক্যকে ধারণ করিনি। তেমনি গান্ধীকে আমরা ধারণ করিনি। আমরা কাউকে ধারণ করতে পারি না, এই হৃদয়ে অনুভব করি এক অসীম শূণ্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


