কিছু মানুষ বাড়িতে অন্য দেশের পতাকা উড়িয়েছে বলে মনে হচ্ছে-
বাংলাদেশের কেউ ঘুমাতে পারছে না,
আকাশে পাখি উড়ছে না,
গোয়ালের গরু দুধ দিচ্ছে না।
.
.
.
.
ফেসবুকে অনেকেই দেখি দেশপ্রেমের কথা বলতে বলতে মুখে ফেনা আসতে। অথচ আমি যদি এদের কাউকে বলি আসুন না, গ্রামে একটি স্কুল বানিয়ে দেই আপনি স্কুলটি চালাবেন, দেখবেন একজনকেও পাবেন না।
বাংলাদেশে অনেক আনন্দই নিষিদ্ধ। বিশ্বকাপ এলে মানুষ তার আনন্দ প্রকাশ করে তার প্রিয় দলের পতাকা উড়িয়ে। এখন এই নির্মল নিষিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে সেক্যুলার, দেশপ্রেমিক, সমাজসেবক এবং আরও অনেক কিছু (?!)...................................
বিশ্বকাপ এলে মানুষ বাড়িতে অন্য দেশের পতাকা হরহামেশাই উড়িয়ে এসেছে- এতে কারও কিছু যায় আসেনি। ভাই আমার মতন মানুষগুলো সেক্যুলার নয়, দেশপ্রেমিক নয়, সমাজসেবক নয় এবং অনেক কিছু নয়। আমাদের মতন সাধারণ মানুষগুলোকে আনন্দ করতে দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



