নেদারল্যান্ডের ফুটবল নিয়ে সবসময়ই আমি উঁচু ধারণা পোষণ করি। নেদারল্যান্ড কখনও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি কিন্তু এ দিয়ে তাদের শৈল্পিক ফুটবলের ধার বোঝা যাবে না। ব্রাজিল, আর্জেন্টিনা যখন তাদের শৈল্পিক ফুটবল বিসর্জন দিয়েছে সেখানে নেদারল্যান্ড ফুটবলে আনে নতুন মাত্রা।
স্পেনের ব্যাপারেও একই কথা খাটে, তারা সবসময়ই আক্রমনাত্নক ফুটবলে খেলার পক্ষপাতি। তবে আজকের ফলাফলটি একেবারেই আশা করেনি কেউ। বিশ্ব চ্যাম্পিয়ানরা ভালোই খেলেছে কিন্তু তাদের রক্ষণভাগের আত্নঘাতী খেলা তাদের ভরাডুবির জন্য দায়ী।
তারপরও মনে রাখতে হবে, গত বিশ্বকাপে প্রথম খেলায় স্পেন হেরে পরে বিশ্বকাপ জয় করে। সুতরাং আশা করি স্পেন ভেঙ্গে না পড়ে তাদের খেলা চালিয়ে যাবে।
স্পেন ও নেদারল্যান্ড- দুই দলে জন্যই শুভ কামনা রইলো।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ রাত ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



