এই নাও রাজবেশ, বৃক্ষ হবো আজ;
নদীর মতো নর্তকী হয়ে এসো রাতে;
ছুঁড়ে ফেলে দিবো জীবনের সব কাজ,
ত্রিবেনী সঙ্গমে রবো তোমারই সাথে।
লক্ষ কোটি অন্ধকারে জোনাকির আলো
জমা রাখি শরীরের দুর্বিনীত ত্রাস;
শৈবালিনী! এইবার কামনায় জ্বালো
সোহাগী রতি ছন্দ; আমাকে করো গ্রাস।
উজ্জ্বল মোতির মতো দ্যুতিময় প্রাণ
তোমার সুন্দরবনে; তীব্র পিপাশায়
ছুটে আসি আরো বাড়ে আকাঙ্খার টান;
এক সাথে মিশে যেতে থাকি অপেক্ষায়।
সীতাকেই বুকে রাখে অযোধ্যার রাম,
তোমাতে সেই প্রণতী- এই জানালাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

