জনতার সুখ
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এক)
আমরা হলেম মেষেরই পাল
রাখাল হলেন তারা,
স্বার্থ তাদের হাসিল তরে
রক্ত চোষেন যারা।
ভোটের সময় কাতুকুতু
ভোট ফুরোলেই শেষ,
আমরা মরি ক্ষুধার জ্বালায়
তারা থাকেন বেশ।
পাতি নেতা, ছুতি নেতা
নেতার নাতি নেতা,
ছল-চাতুরী যেমন করেই
চায যে শুধু জেতা।
গণতন্ত্র জনতন্ত্র
শুধুই মুখের ভাষা,
জনগণের ভাগ্য নিয়ে
করে যায় তামাশা।
(দুই)
আজকে আমি টিভি খুলেই
দেখি অরূপ ছবি,
সৌদি আরব এসেছিলেন
রাজার পূত্র কবি-
বললেন তিনি স্যুট-টাই গায়ে
গদি পেলে ভাই,
দেশের মাঝে ছড়িয়ে দেবো
আলোকের রোশনাই।
হায়রে আলো! জনগণের
জ্বলবে কবে আর?
গদির মোহে মানুষ মারে
বিবেক অন্ধকার।
স্বপ্ন দেখি এই জনতার
অতুল অনুপ সুখ,
স্বপ্ন কবে সফল হয়ে
কাটবে সকল দুখ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন