![]()
সূর্যের তরল রৌদ্রের গলিত লাভা
কর্মক্লান্ত দেহের ভাঁজে সঞ্চারি’ তাপ;
সবুজ আস্তিনে বিকাশে বিষন্ন আভা
কালসিটে এক জীবনের অভিশাপ।
তোমার চোখের সেই গ্রাম্য সরলতা
জীবনের কঠিন ঘা-য়ে শ্যামল-হারা;
ক্রমেই ভিড় করে দুরন্ত জটিলতা,
তোমায় করেছে আজ দিশেহারা।
স্বপ্নগুলো ঝরে পড়ে ধূসর অঙ্গনে
চৈত্র তাপের খরায় কুসুমের মত;
এলেবেলে এ জীবন সুখ অন্বেষণে
মেঘ-বারি যাঁচে চাতক রূপ নিয়ত।
স্বর্ণ বালিকার প্রাণ কাঁদে নিরন্তর,
অন্তর পুড়ে অঙ্গার, পায়না অন্তর।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




