(একটি খবর, একটি ছড়া,
আলুর দমের ডালের বড়া।
খবরখানির লিঙ্কটি দিলাম
পেটের হাসির করি' নিলাম।)
লিঙ্ক - Click This Link
---------------------------
ভূত কিনবে, ভূত?
হরেক রকম ভূত যে আছে, অনেক কাজের কাজি,
বোতল-ভরা ভূতের ছাওয়াল প্রমাণ দিতে রাজি।
যেমন তেমন ভূত নয় সে, সাচ্চা ভূতের পুত!
ভূত কিনবে, ভূত?
ভূতের মালিক রাইতের বেলায় বলবে তারে যা',
তরিৎকর্মা বাতাসি-ভূত করে দেবেন তা'।
তারে দেখে ভয় পাবে না, নয়তো সে অদ্ভুত!
ভূত কিনবে, ভূত?
গবীর থেকে ধনী হতে তুমি যদি চাও,
কাজের কাজি ভূতের ছাওয়াল নগদ কিনে নাও।
খাওয়ার খরচ লাগবে না তার, খায় সে শুধু মুত!
ভূত কিনবে, ভূত?
রায় বাহাদুর চৌধুরী সা'ব কিনতে ভূতের ছানা,
বিক্রি করে জমিজিরাত এবং সোনাদানা।
অর্থকড়ি দিয়েও তারা পায় না তেমন যুত!
ভূত কিনবে, ভূত?
২১/০১/২০১৮
মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




