somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চায়ের কাপে ঝড় - ৩

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি মনে মনে ভেবে নিয়েছিলাম জাতীয় নির্বাচন ২০১৯ এর আগে প্রতিমাসে অন্ততঃ একবার হলেও এ কলমটা লিখব। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে বইমেলায় অনেক সময় দেওয়ার কারণে লেখাটা হয়নি। যাহোক এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব। চায়ের কাপে ঝড়-১ এ শরীয়তপুর-২ আসনে কে পাবে নৌকা প্রতীক তার সম্ভাব্যতা যাচাই করেছিলাম। আসলে এটা আমার কথা নয়। উক্ত আসনে চায়ের স্টলগুলির সমালোচনা। আমার অনেক বন্ধু এসব আলোচনায় নাখোশ হন। কিন্তু এটা হলো মুক্তমনা সমালোচনা। কোন তোয়াজ নয় - কোন চাটুকারিতা নয়। আমার কথায় কেউ আবার অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু কাউকে দুঃখ দেয়ার জন্য এ লেখা নয়। প্রকৃত গণমুখি নেতাদের আরো উদ্যোমী ও উদ্যোগী হয়ে সেবামূলক কাজে ঝাপিয়ে পরার জন্যই এ লেখা।

প্রথম লেখার পর প্রায় ২ মাসের অধিক কেটে গেছে। এতে প্রতীক পাওয়ার সম্ভাবনা কিছুটা এদিক সেদিক হয়েছে। তবে নৌকার দাবীদার সে ৩ জনই আছেন। নতুন কোন মুখের সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। তবে অনেকে দলাদলি মারামারি করে ইমেজ ক্ষুন্ন করেছেন। এতে আপনাদের জনপ্রিয়তা বাড়বে না। ভালবাসা দিয়েই তা অর্জন করতে হয়। আপনারা বিজ্ঞ নেতা এ ব্যাপারটা আপনারা অনেক ভাল বোঝেন। তাই আশা করব অনুগত কর্মীদের এসব থেকে বিরত রাখতে সচেষ্ট হবেন। কারণ এখনকার শত্রু প্রতীক বরাদ্দের পর আপনার কর্মী হয়ে যেতে পারে।

এবার মূল আলোচনায় আসি। আমি এখন আছি এমন একটি চায়ের স্টলে যেখানে তেমন ব্যস্ততা নেই। তবে চায়ের দোকানি অনেক রাজনীতি সচেতন। আমার লেখার মাঝে আমি তার সাথেও কিছুটা শেয়ার করেছি।

প্রথমতঃ এডঃ সুলতান মাহমুদ সীমন। সজ্জন ব্যক্তি। প্রথম পর্বে চায়ের স্টলগুলোতে তার আলোচনা অনেক কম ছিল। এবার কিন্তু তিনি, তার ভক্তবৃন্দ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে আপ্রাণ চেষ্টা করছেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনেকের মন রক্ষার জন্য এত কষ্ট সত্যেও ছোট খাট পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছেন। এতা সব করতে যেয়ে উপর মহেলে যোগাযোগরে ক্ষেত্রে একটু পিছিয়ে যাচ্ছেন। তবুও সার্বিক বিবেচনায় এবার তার প্রতীক পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়েছে। সম্ভাবনা প্রায় ৩০%।

দ্বীতিয়তঃ ডাঃ খালেদ শওকত আলী। নড়িয়ার রাজনীতিতে নতুন হলেও ইদানিং নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ভোটারদের ভালবাসা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্ট করছেন। যদিও উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন কিন্তু ইতোমধ্যেই এলাকায় নিজস্ব ইমেজ তৈরী করতে সক্ষম হয়েছেন। তবে সাম্প্রতিক একটি অনাকাঙ্খিত ঘটনায় তার কর্মীরা জড়িয়ে পরায় তার সম্ভাবনা কিছুটা হ্রাস পেয়েছে। তার ভাবমূর্তী উজ্জল করার দায়িত্ব কর্মীদের উপর ছেড়ে না দিয়ে নিজের হাতে তুলে নিতে হবে। বর্তমানে তার সম্ভবনা ২৫%।

তৃতীয়তঃ এনামুল হক শামীম। এক সময়ের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি। এতদিন যার নাম আনাচে কানাচে প্রতিটি চায়ের স্টলে শোনাগেলেও এখন কিন্তু কিছুটা হলেও ভাটা পরেছে। তিনি কেন্দ্রীয় নেতা এ জন্য হয়ত এলাকায় সময় দিতে পারছেন না। তবে তার কর্মী বাহীনিদের আরও একটু দক্ষ সচেতন ও পরমত সহিষ্ণু হতে হবে। যেহেতু তিনি কেন্দ্রীয় নেতা এমনকি উপর মহলের একজন সদস্য তাই তার অবস্থান বরাবরই ভাল। একটু সচেষ্ট হলেই তিনি অত্র এলাকার সবচেয়ে বড় সমস্যা সমাধানের কাজটি (বেড়িবাঁধ) শুরু করিয়ে দিতে পারেন। স্টলগুলো ঘুরে তার প্রতীক পাওয়ার সম্ভানা ৪৫% দেখা যায়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×