somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখা "সেলিম" উপন্যাসের কিছু অংশ পাঠক সমাজের কাছে তুলে ধরলাম। উপন্যাসটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। লেখার কাজ চলছে।

***মুক্তা এক কাপ চা আনলে যে?

আজকে আমার খেতে ইচ্ছে করছে না।

আজকে তাহলে তোমার কী ইচ্ছে করছে?

আমার শুধু ভাবতে ইচ্ছে করছে। শুধুই ভাবতে। দেখ যাদের আছে তারাই শুধু পাচ্ছে। সোমার চাকুরি হল। ওর চাকুরির দরকার কী ছিল? ওদের কোন অভাব আছে? ওর স্বামীও চাকুরি করে। তবে ওর কেন চাকুরি হল? সাদিয়ার চাকুরি হল। সেখানেও একই কথা। কী অভাবে ওরা চাকুরি করে? ওর স্বামী ইটালী থাকে। মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার। তবে কেন আমাদের চাকুরি তারা করতে আসে? এ সরকার জনগণের সরকার না? তারা মুক্তিযোদ্ধা কোটা রেখেছে, উপজাতি কোটা রেখেছে , কিন্তু দরিদ্র কোটা কেন রাখে নাই? এটা কী আমাদের জন্য দরাকার না, বল? আমি মেধা কোটায়তো পেতে পারতাম? তা না হয় না পেলাম, দারিদ্র কোটায়তো চাকুরি পেতে পারি, তাই না? ওরা রিটেনে আমার চেয়ে কম নম্বর পেয়েও মুক্তিযোদ্ধা কোটায় আর ঘুষ কোটায় ঠিকই চাকুরি নিয়ে নিল। ............
………………
রশীদ পাটোয়ারী “হ্যা সেলিম, কী বলবে যেন বল”।

সেলিম বলা শুরু করল।
মেধাবীদের কেন চাকুরি হচ্ছে না। সবই যদি কোটায় হয় তাহলে মেধাবীরা করবেটা কী?

পাটোয়ারী রহস্য করে বললেন “কেন? রাজনীতি করবে। রাজনীতিতে মেধাবীদের দরকার আছে। তা যাই হোক, তোমার চাকুরি লাগলে বল। ডিসি অফিসে লোক নিবে। তুমি দরখাস্ত কর, বাকিটা আমি দেখব। কোটার কথা কেন বলছ। মুক্তিযোদ্ধাদের এবং তার বংশ পরম্পরায় তো অবশ্যই কোটা থাকতে হবে”।

আমি মুক্তিযোদ্ধাদের কোটা বিলুপ্তির কথা বলছি না। তার পাশাপাশি একটা দরিদ্র অবহেলিত কোটা থাকতে পারে না? যদি ধনির জন্য ঘুষ কোটা থাকে, রেফারেন্স কোটা থাকে; তবে দরিদ্র কোটা কেন থাকবে না? একজন মন্ত্রীর/এমপির/মেজর জেনারেলের রেফারেন্স হতে পারে, তবে কেন খেটে খাওয় কৃষকের রেফারেন্স হতে পারবে না? আগে যেখানে ছিল এক জন মুক্তিযোদ্ধা এখন সেখানে তার বংশীয় ২০ জন কোটা নিচ্ছে। এখানে তাদের পার্সেন্টিজ করে দেওয়া যায় না।
তা যাই হোক লিডার, আপনি এমপি সাহেবকে সংসদে এ দাবীর কথা বলতে বলেন। আর এভাবে ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কিছু একটা করতে বলেন। সারা দেশে না হোক আমাদের এলাকায় এর প্রতিরোধ করেন।

লিডার তাকে আশ্বস্ত করল। আর ভাবল এ ভূত তার মাথায় চাপালো কে? এতো দেখছি এক আন্দোলনের চিন্তা ভাবনা। এসব করতে গেলেতো আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটই বদলে যাবে। তাহলেতো রাজনীতি বলতে কিছু থাকবে না। অন্যায় অত্যাচার না থাকলে মানুষ ঝামেলায় না পরলে আমাদের মূল্য কী?***
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×