somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ধার্মিক হইবার চাই.....

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইজ সারাদেশে আলোচনার গরম বিষয় নাস্তিক আর আস্তিক। কোন এক গোলাপি বেগম ফতোয়া দেন অমুক নাস্তিক তমুক নাস্তিক। বিষয়টা এমনভাবে মার্কেট পাইছে আজ এক রিকশাওয়ালা আমাকে জিগাইয়া বইল ভাই নাস্তিক ধর্মের নবী কেডা? আমি আর কি কমু? মনে মনে কইলাম গোলাপি আপা। আবার এমন লোকেরা কিন্তু নাস্তিকের ফাঁসি চায়।

যাই হোক, পেঁচাল তা না, পেঁচাল হইল আমি নাস্তিক থাইকা আস্তিক হইবার চাই সহজ ভাষায় ধার্মিক হইবার চাই। কিন্তু সমস্যা দাড়াইছে ধর্ম নির্বাচন নিয়া কোন ধর্মটারে বাইছা লমু তা কিছুতেই ঠিক করবার পারতাছিনা। এমন একটা ধর্ম বাইছা নিবার চাইতাছি যা সত্যিকার অর্থেই সঠিক। কিন্তু কোনভাবেই সঠিক ধর্মডারে খুইজা পাইতাছিনা। ধর্মের সঠিকতা বা বিষুদ্ধতা যাচাইয়ের কোন মানদন্ডও খুজে পাইতাছি না, পরছি ভারি গেড়াকলে।

কোন ধর্মই আমারে স্বাধীনমত তার মতামতকে বাইছা নিবার সুযোগ দিতাছে না সব ধর্মই আমারে কয়তাইছে তুমি শালা মুর্খ, আছ গোমড়াহিতে লিপ্ত, হগল গ্রন্থই কইতাছে আমারটাই একমাত্র সঠিক ও ঈস্বর প্রদত্ত। কোন কিতাব বা শাস্ত্রই কইতাছে না যে হের নিজ ধর্মের মাঝে কিছু ভুল থাকবার পারে, অন্যগুলারে যাচাই কইরা নিবার কোন অপশন দিতাছেনা। ফলে আমি আবুলের মাথা ঘুরাইয়া মরার মত অবস্থা।

মাথা ঠান্ডা কইরা ধার্মিক হওনেই লাগব (না হইলে আজ বাংলাদেশে জান বাচানির কোন উপায় নাই) এই পন কইরা গেলাম এক হিন্দু ধার্মিক পুরুহিতের (আসলে হিন্দু শাস্ত্র) কাছে। হেয় কইল দাদা তোমার গোত্র কি? বর্নই বা কি? আমি কইলাম এইসব কি কন? উত্তরে যা বুঝলাম মালাউনের ঘরে জন্ম না নিলে মালাউন হওয়ার কোন উপায় নাই, একমাত্র জন্মসুত্রেই এই ধর্মের ধার্মিক হওয়া যায়। তাই এই ধর্মের আশা বাদ দিলাম কারন ঈশ্বর যদি সত্যিই এই ধর্মডারে দিয়া থাকেন তাইলে আমারও এই ধর্মে প্রবেশের রাস্তা থাকত। কারন আমি তো আর আমার জন্মের লাগি দায়ী হইবার পারিনা। আমার জন্মের লাগি হয় আমার বাপ মা নয় ঈশ্বর দায়ী, এদের কারনে আমি কেন পাপের ভাগী হইব?

আইজ আমি ধার্মিক হইবার নাছোড়বান্দা টাইপ পন করছি একটা ধর্ম আজ বাইছা লমুই। তাই এইবার গেলাম বৌদ্ধ ধর্মের কাছে। মাগার হেরা দেহি ঈশ্বরের অস্তিত্বই স্বীকার করেনা। পরলাম মহা ফ্যাসাদে।আমারে খালি ধার্মিক হইলেই হইব না আস্তিক হওয়ন লাগব। তাই এইডাও বাদ।

গেলাম খ্রীস্টানের কাছে, শালার এমন গাজাখুরী গল্প পইরা পাগলেও হাসতে থাকব। কয় রংধনু নাকি ঈশ্বরের প্রতিজ্ঞার চিহ্ন। আর এই চিহ্নের রহস্য সামান্য মানুষে বাইর কইরা ফালাইছে? না এই ধর্মডারে গ্রহন করা যায়না, বাদ দিলাম এইডারেও। তাইলে আমার ধার্মিক হওয়নের কি হইব?

অনেক ভাইবা চিন্তা কইরা গেলাম ইসলামের কাছে, মানবতার সমাধান এই ধর্মে ছাড়া আর কোন ধর্মে নাই বলে জন্মের পর থাইকাই শুইনা আইতাছি। যাই হোক গিয়া দেখি আমার সাথে গোড়াতেই গলদ, আমি একটু সন্দেহ প্রবন কি না!! তাই পইলাই গেলাম আইটকা। প্রথমই সুরা বাকারার প্রথম আয়াতেই দেহি লেহা

" আলিফ লাম মীম, যা লিকাল কিতাবু লা রাইবা ফি হি হুদাল্লিল মুত্তাকিন"

অর্থঃ এই সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই যা রবের কাছ থেকে এসেছে মুত্তাকীদের হেদায়াত সরূপ।

এইহানেই আইটকা গেলাম, পর্থম কথা আমি একটা সংসয়বাদী মানুষ, আমি সবখানেই সন্দেহ করি। এই কিতাবে কেন সন্দেহ থাকবে না তা বুঝতে পারিনাই। দুই নম্বর কথা এই কিতাব মুত্তাকীদের হেদায়াত স্বরুপ, নিজেরে প্রশ্ন করিলাম আমি কি মুত্তাকী? তা কেমনে হইব? আমি তো নাস্তিক, নাস্তিক কি মুত্তাকি হইবার পারে? তাইলে কোরান কিভাবে আমাকে হেদায়াত করবে? এইবার মাথা ঘুরাইতে ঘুরাইতে চোউখ এক্কেবারে আন্ধা হইয়া গেছে। তাই আজকের মত ধার্মিক হইবার মিশন বন্ধ করিলাম।

কিন্তু যে কোন মূল্যেই হউক আমারে আস্তিক হওয়নেই লাগব , নাইলে এইদেশে আর বাঁচার অধিকার নাই । বড়ই আপসোস হইতাছে কেন যে বিজ্ঞান পড়িতে গেলাম, কেন যে বাস্তব প্রমানে অভ্যস্ত হইতে গেলাম? তাইলে তো আইজ আর জান লইয়া চিন্তা করোন লাগত না। সব্বাইরে কই আমার ধার্মিক হইবার মিশন চলতে থাকবে। কাইল আবার শুরু করিব।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×