ঊরে...এএএ ভী..ড় গাউছিয়া-ঢাকা কলেজ এড়িয়ায় !!
আজ প্রাইমারী স্কুল প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ছিল অনেকেই জানেন। আমার সিট পড়েছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। সকাল ১০টায় শুরু হয়ে এক ঘন্টা দশ মিনিটের পরীক্ষা।
আমি যে স্যান্ডেলটা পরে গিয়েছি সেটার তলির আঠাটা একটু খুলে গিয়েছে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম পরীক্ষা শেষ করে ঢাকা কলেজের কাছেই যদি মুচি পাই আঠা লাগিয়ে নেবো। না পেলে নীলক্ষেতের দিকে যেতে হবে।
পরীক্ষা শেষ করে বিসিএস এর কোচিং করেছিলাম কনফিডেন্স কোচিং সেন্টারে, সেখানের এক ক্লাসমেট এর সাথে দেখা। বলা যায় সেই আমাকে খুঁজে পেয়েছে। ওর সাথে কথা বলতে বলতে স্কুল হতে বেরিয়ে আমি এগিয়ে গেলাম ঢাকা কলেজের দিকে আর আমার সেই ক্লাসমেট তার সাথে আসা ভদ্রলোকের সাথে সাইন্স ল্যাবের দিকে হাঁটা দিলেন। আমি ঢাকা কলেজের গেটের কাছেই এক মুচিকে পেয়ে গেলাম। দেখি, ওনার ঐখানে ৪জনের লাইন। আমি সহ ৫জন। দাঁড়িয়ে গেলাম আমিও। দাঁড়িয়েই আছি। এদিকে আবার আকাশ কালো হয়ে আসছে। বৃষ্টি হবে। আমি ভাবলাম, ধুর!! এইখানে দাঁড়িয়ে থাকলে দেরী হয়ে যাবে। আবার সঙ্গে করে ছাতা আনিনি, ভিজতে হবে। তারচেয়ে নীলক্ষেতের দিকেই যাই। আর, এই লোকের সেলাই করা খুব একটা পছন্দও হচ্ছেনা। এই ভেবে এগোলাম নীলক্ষেতের দিকে। কিন্তু, ঢাকা কলেজ পার হয়েই নিউ মার্কেটের আগে একটি বিল্ডিং আছে, কি জানি নাম, ধুর ভুলে গিয়েছি, ঐটাই পার হতে পারছিলাম না। এত ভীড়!!!
যাহোক পেরোলাম জায়গাটা। কিন্তু, রাস্তাঘাট এত নোংরা!!
ধুর....কোন লাভ হলোনা। এত দূর এসেও কোন লাভ হলোনা। যাই ফিরে ঐ আগের মুচির কাছেই। ঐখানে গিয়ে এতক্ষণে হয়তো আর অত ভীড় নাও থাকতে পারে!
বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আমাকে এখন যত দ্রুত সম্ভব সাইন্স ল্যাব ওভার ব্রিজ পর্যন্ত পৌঁছাতে হবে। ওটা পেরিয়ে রিকশা নিবো। কিন্তু, ব্রিজের কাছাকাছিও আমি পৌঁছালাম, আর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। আবার এই সাথে একটা মিরাকল ঘটলো। ব্রিজের কাছাকাছি যেতেই দেখি আমার আপন ছোট খালামনি তার ছোট ছেলে ঈশানকে নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো রিকশা নিবে বলেই। আমাকে দেখে বলে, 'সোনিয়া, কই যাও?' আমি যে পরীক্ষা দিতে বেরিয়েছি তা ঐ বাসার কাউকে বলা হয়নি। আমি বললাম, "হু, বাসায় যাচ্ছি।" খালামনি বললো, "ঠিক আছে, আমি রিকশা নিবো, আমার সাথেই উঠে পড়।"
আমারও ভালো হলো।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



