somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:: রিপু ::

২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক কোণে একটু অন্ধকার মত। আশেপাশে কেউ নেই। দুটি শরীর খুব কাছাকাছি। যতটা কাছে হলে দুজনের গরম নিঃশ্বাস টের পাওয়া যায়।
- উম!!
- হুম
- সরো...
- উ...হু!!
- ফাজিল!

এই নাও, কফি! চমকে সম্বিত ফিরে পেলো সুপ্তি! কেঁপে উঠলো একটু! সজীবের বাড়িয়ে দেওয়া হাত থেকে ওয়ান টাইম ইউজ কফির প্লাস্টিকের গ্লাসটা নিলো কাঁপা হাতে।

কিছুক্ষণ আগে ও কি স্বপ্ন দেখছিলো? জেগে জেগে! সজীবের ফটোগ্রাফী একজিবিশন দেখতে এসেছে সে। সামনেই প্রদর্শনীর প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বসার আসনের তৃতীয় সাড়িতে বসেছিলো ও, পাশের আসনে সজীব। ও কখন উঠে গিয়ে আবার কফি হাতে ফিরেও এসেছে টের পায়নি সুপ্তি।

সুপ্তি ভেবে পায়না সজীবের আশেপাশে এলেই ওর কেমন যেন লাগছে। এমন আগে কখনো লাগেনিতো! কোন পুরুষের পাশে। ওর চোখে তাকিয়ে কথা বলতে গিয়েও নিজে থেকেই চোখ সরিয়ে নিতে হচ্ছে। অথচ, গত কয়েক বছর ধরে ওরা কত কথা বলে। কত দুষ্টুমি।

নামকরা ফটোগ্রাফার সজীবের সাথে যোগযোগটা একটু অদ্ভুতই। ফেসবুক এ যাকে ইচ্ছে বন্ধু হিসেবে যোগ করে নেওয়া যায়।
ওর ফেসবুক বন্ধু তালিকায় ওর একান্ত বন্ধু, পরিচিত, আত্মীয়-স্বজনের সংখ্যা নামে মাত্র। অপরিচিতের সংখ্যাই বেশি। নতুন নতুন মানুষের সাথে নেটওয়ার্কিং করা, নতুন মানুষটি সম্পর্কে জানা ওর একটা হবি। সজীব মেহমুদ নামটি খুব টেনেছিলো ওকে।
অবশ্য সজীবের ছবিতে তাকালেও কেমন জানি লাগে। ওর ভেতরে কি যেন একটা আছে। যা ওকে খুব টানে। ইচ্ছে করে... !
ধুর!! এসব কি ভাবে ও! এরকম আবেগ প্রশ্রয় দেয়াই ঠিক না। মাত্র উঠতি বয়সের নবীন একটা ছেলের প্রতি এভাবে দূর্বল হয়েই বা লাভ কি!

- তুমি কি কিছু ভাবছো? নাকি টায়ার্ড?
- উম?! ন...নাহ!
- তাহলে?
- আমাকে এখন যেতে হবেরে!
- পুরো হল ঘুরে দেখেছো?
- হ্যাঁ। দারুন ছবি তুলিস তুই!
- থ্যাঙ্কস!
- কিনবা?
- ওরে বাবা!

কথা বলতে বলতে তিন তলা থেকে নেমে আসে দুজনে। সজীব রিকশা ঠিক করে দিয়ে বলে,
- সাথে যেতে হবে?
- আরে না না। তুই সাথে আসবি কেন? ভালো থাকিস।

সজীবের কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে বসে ও। রিকশা চলতে শুরু করল। সুপ্তি ভাবলো, সে যদি সজীবকে রিকশায় উঠিয়ে নিতো, পরে কি কিছু ঘটতো? ওই স্বপ্নের মত! মনের গোপনে একটা অংশ ঠিকই চায় যা ভাবনা আসে করে ফেলতে! কিন্তু, তাই কি হয়! ছোট্ট একটা শ্বাস গোপন করলো ও!
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৭
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×