কবিতাঃ “তোমার-আমার গল্প; বর্তমান ও ভবিষ্যতের”
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভবিষ্যতের গল্পগুলো কি সব এখনই বলে দেবো?
মেলে কি তুলবো ধরে
এখনই খোলা আঁচল,
তোমার আধবোঁজা নয়ন ও
নির্নিমেষ আবেশের সামনে?
ভবিষ্যতের গল্পগুলো কি
এখনই বোতাম খুলে চিনিয়ে দেবো
ভেতরের সব পথ ঘাট?
ছুঁইয়ে দেবো কি
কাক ডাকা ভোরে
সদ্য স্নানের
ভেজা চুলের ঝড়ানো জলে?
বরং___
ভবিষ্যতের গল্পে কি হতে পারে না এমন?
হতে কি পারে না এমন যে
যাকে চিনি নি,
যা বুঝি নি,
যা পাবো বলে
ভাবিনি;
চাইনি যা ভুলেও
আসেনি যা স্বপ্নেও!
ভবিষ্যতের আমাকে খোলার দায়িত্ব কিন্তু তোমার!
দেখার আছে,
কতটা
কি পারার ক্ষমতা তোমার!
কতটা উচ্ছ্বাস
আর ভালোবাসায় মোড়ানো
কবি ও কবিতার এপিঠ-ওপিঠ!
(সমাপ্ত)
[বিঃদ্রঃ সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার জন্য প্রেরিত]
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন