পিয়েতারসারি, খুবই সুন্দর ছিমছাম একটা শহর,মানুস নেই বললেই চলে! আর থাকলেই বা কি! এরা ভীষণ লাজুক, সহজে কথাই বলতে চায় না! প্রথম প্রথম তো আমি মনে করতাম হয়তবা বিদেশী দেখতে পারেনা, কিন্তু এখন মনে হয় আসলে তারা অনেক ভাল, অনেক মিশুক। -৩০ ডিগ্রি তে বের হতে মন চাইতো না,কিন্তু আজকাল এত্ত সুন্দর আবহাওয়া,শুধু মন চায় সারাদিন বাইরেই থাকি, ভোর ৫ টা তে সূর্য উঠে আর রাত ৯ টা তে সূর্য ডুবে যায়, তাই বিকাল হলেই নেপালিরা বাসার সামনের খালি জায়গায় ক্রিকেট খেলে,খুবি ভালো লাগে দেখতে! আজকাল সামনের বিশাল মাঠে বিকাল বেলা গিয়ে বসে থাকি, রোদ পোহাই। কখনবা হাল্পা হালি অথবা নরদেয়া ব্যাঙ্কের সামনে জম্পেশ আড্ডা হয়। ফিনল্যান্ড এর মানুষরা আসলে গ্রীষ্মের আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে! সামার কটেজ বানায় লেকের ধারে! কটেজ গুলো দেখতে খুব্বি সুন্দর! এই কয়দিন ভালই লাগতেছে, কিন্তু একা একা যখন বসে থাকি তখন দেশটাকে খুব মিস করি! বাসাবোর সালামের মাঠ, সামাদের চায়ের দোকান আবার কখনবা গলির আড্ডায় মিশে যেতে ইচ্ছা করে,গলা ছেড়ে গান গাইতে ইচ্ছা করে। দেশে থাকতে মনে হতো কবে বাইরে যাবো, জীবন টাকে সাজাবো! আর এখন মনে হয় কেন আসলাম! পিয়াজু,সিঙ্গারা, ঝালমুড়ি খেতে মন চায়,কিন্তু পাবো কোথায়! জানিনা কবে যাবো ফিরে, তবুও চোখ বন্ধ করলে চেষ্টা করি কল্পনাতে দেশে যাওয়ার, পারিনা! খারাপ লাগে দেশের পেপার পরতে,কেন আমাদের মানুষ গুলা বদলাইতে পারেনা! কেন রাজনৈতিক অস্থিরতা,হানা হানি! কি লাভ এত টাকা ইনকাম করে! প্রায়ই চিন্তা করি, নাহ আজকে কিছু একটা লিখব,কিন্তু পারিনা! মনের কথা গুলা, কষ্ট গুলা কিছুক্ষণ পরই উলট পালট হয়ে যায়! তবুও ভালো লাগে এই ভেবে, এই শহরে আমাদের বাঙালি ভাইয়েরা সবচেয়ে বেশি অনুষ্ঠানের আয়োজন করে,তখন মন ভরে সবুজ ঝাল মরিচ, লেবু, আচার ভাতের সাথে খেতে পারি!
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।