somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট প্রতিবাদ -১! (উৎসর্গ: আন্দোলনরত সব ব্লগারদের)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা! বাবা! শিবির! শিবির!
৬ বছরের ছেলেটার চিৎকারে মেজাজটা গরম হয়ে গেল।
টিভিতে শাহবাগ দেখতে দেখতে যা অবস্থা হইসে তার! ‘তুই রাজাকার’ আর ‘একটা দুইটা শিবির ধর’- স্লোগান তার মুখে সারাক্ষণ লেগেই আছে। এখন আবার ড্রয়িং রুম থেকে শিবির শিবির বলে ভয়ার্ত চিৎকার। ড্রয়িং রুমে গিয়ে দেখি সফেদ পাজামা-পাঞ্জাবী পড়া এলাকার জামে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে। মুখে বিব্রত হাসি। কি লজ্জা! কি লজ্জা! বাচ্চা ছেলেপিলে যখন ইঁচড়ে পাকা হয়ে যায় তখনই সমস্যা।মুখে দাড়ি থাকা মানেই শিবির না এটা তাকে বুঝাতে হবে শিগ্গীর।

বাবুকে ধমক দিয়ে বললাম, চুপ করো বাবু। ইনি তোমার আরবী শিক্ষক। না জেনে, না বুঝে খারাপ কথা বলতে নেই। উনাকে সালাম করো। উনি আজ থেকে তোমাকে আরবী পড়াবেন।

ইমাম সাহেবকে বললাম, কিছু মনে করবেন না হুজুর, বাচ্চা মানুষ। না বুঝে খারাপ কথাটা বলে ফেলসে।

ছিঃ, ওভাবে বলবেন না। আমি কিছু মনে করিনি। আর তাছাড়া সে তো কোন খারাপ কথা বলেনি।

জানতাম ইমাম সাহেব মানুষটা ভাল। খুব অমায়িক। কিন্তু তার শেষ কথাটায় খটকা লাগল। সে তো খারাপ কথা বলেনি! জামাত-শিবিরের রাজনীতি আমি ব্যাক্তিগতভাবে ঘৃণা করি। শিবির আমার কাছে একটা অবাঞ্চিত একটা শব্দ। যেদিন এই শব্দটি বাংলাদেশে কেবল ইতিহাস হয়ে থাকবে আমি সেদিনের অপেক্ষা করি।

আমি ভ্রু কুঁচকে হুজুরের দিকে চাইলাম।

আমার চোখের প্রশ্ন বোধ করি ইমাম সাহেব বুঝতে পারলেন। তিনি বললেন, ও আসলে ঠিকই বলেছে। ছাত্রজীবনে আমি শিবির করতাম। এখন সরাসরি জড়িত না থাকলেও নৈতিক দিক থেকে জামাত বা শিবিরের রাজনীতি সমর্থন করি।

এই অসময়ে এরকম সুষ্পষ্ট কথায় অবাক হলাম, পাশপাশি লোকটার প্রতি এক রাশ ঘৃণায় মনটা ভরে গেল। ইচ্ছে হচ্ছিল লোকটাকে চলে যেতে বলি, তবু ভদ্রতার খাতিরেই হোক অথবা এতোদিনকার সম্পর্কের কারনেই হোক মনের ইচ্ছেটাকে দমিয়ে রাখলাম।

বাবুর মাকে আগেই বলা ছিল। তিনি ততোক্ষনে চা নাস্তা নিয়ে এসেছেন।

সরাসরি শিবিরের সমর্থক ইতিপূর্বে কখনো পাইনি। তাই মনের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর জানার ইচ্ছে হল।
জিজ্ঞেস করলাম, সরাসরিই প্রশ্ন করলাম, আপনারাতো স্বাধীনতার বিপক্ষের লোক, তাই না।
নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ! কি যে বলেন। আমাদের শিবির গঠিত হয় ১৯৭৭ সালে। একটা স্বাধীন দেশে গঠিত হওয়া একটি দল কিভাবে স্বাধীনতার বিপক্ষের হয়?

আর আপনাদের জামায়াত?

এটাও তো স্বাধীনতা পরবর্তী সময় নতুন করে গঠিত হয়। আপনিও জানেন ঐ সময়েই আওয়ামীলীগেরও নতুন করে জন্ম হয়।

কিন্তু আপনাদের তৎকালীন আমির গোলাম আযম? উনি তো একজন চিহ্নিত রাজাকার! তাই নয় কি?

এ কথা যদি বলেন তবে তো বলতেই হয় যেসব দল স্বাধীনতার পক্ষের বলে দাবী করে তাদের মধ্যেও তো অনেক রাজাকার রয়ে গেছে।

এবারের গণজাগরণ নিয়ে আপনার মন্তব্য কী? এবার আমার স্ত্রী মুখ খুললো। যদ্দুর জানি সেও জামায়াতের রাজনীতি অপছন্দ করে।

এবার কিছুটা সময় নিলেন হুজুর। কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, আমার ব্যক্তিগত মত হল যুদ্ধাপরাধের বিচারে আমার কোন অমত নেই। তবে কথা হল বিচার কাজটা যেন নিরপেক্ষ হয়। আর অন্যান্য দলের ছত্রছায়ায় থাকা রাজাকারদেরও বিচার হোক। আরেকটা কথা, জামায়াত শিবিরিকে নিষিদ্ধ করা এদেশের জন্য খুব খারাপ হবে। আমার ধারণা, তখন আমাদের আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করতে হবে। তামিল গেরিলা, তালিবান, হিজবুল্লাহ এদের কথা তো আপনারা ভাল করেই জানেন।

এভাবে দীর্ঘক্ষন হুজুরের সাথে আমাদের দুজনের কথা হল। তার বিনীত ভঙ্গি, শিবির ও জামায়াত সম্পর্কে সুষ্পষ্ট ও অঢেল জ্ঞান অজান্তেই আমাদের মুগ্ধ করে ফেলল। আমাদের ঘৃণার কথা ভুলে গিয়ে ব্যাক্তি ইমাম সাহেবকে আমাদের বেশ ভাল লেগে গেল। তখনই হঠাৎ বাবুর দিকে চোখ পড়ল। দেখি সে গালে হাত দিয়ে বসে আমাদের কথা শুনছে। বাবুর পড়ার কথা খেয়াল হল। এমনিতেই এক ঘন্টা সময় দিবেন বলে হুজুর এসেছেন। আমাদের গল্পও অনেকক্ষন হয়ে গেছে। বাবুকে বললাম, যাও বাবু ওযু করে এসো। পড়তে বসবে।
না, আমি কোন শিবিরের কাছে পড়ব না। বলেই বাবু দৌড়ে তার রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল।

বাবুর উচ্চারণের দৃঢ়তা আমাদের হতবাক করে দিল। বিব্রতও হয়ে পড়লাম। বাবুকে ধমক দিয়ে ডাকতে থাকলাম। দরজা খুলে পড়তে বসতে বল্লাম। সে ভেতর থেকে কেবল বলতেই থাকল, কোন শিবিরের কাছে সে পড়তে পারবে না। শিবির গেলে তবেই দরজা খুলবে। আইসক্রিম তার প্রিয় খাবার। উপায়ান্তর না পেয়ে অগত্যা আইসক্রিমের লোভ দেখালাম। তবু তার এক দাবী, শিবিরের কাছে সে কিছুতেই পড়বে না। বল্লাম, কেবল তখনকার মতো পড়ে নিতে। পরদিন থেকে আর পড়তে হবে না। তবু সে আকাট্টা। কিছুতেই দরজা খুলবে না।

ভয়াবহ বিব্রতকর পরিস্থিতি!

একসময় হুজুর নিজেই এগিয়ে আসলেন। বললেন, থাক। বাবু যখন পড়তে চাচ্ছে না, আমিই বরং যাই। আমরা দুজন তখন এমন অবস্থায় ছিলাম যে তাকে প্রতি উত্তরে কিছুই বলতে পারলাম না। যাবার আগে হুজুর আরো বলে গেলেন, জামায়াতের নীতিতে বিশ্বাসী বলে গর্ব বোধ করতাম এতোদিন। আজ বড় লজ্জা পেলাম। বড় লজ্জা।

দুদিন পর হুজুরের কাছে ক্ষমা চাইব বলে মসজিদে গেলাম। হুজুরকে কোথাও পেলাম না। খবর নিয়ে জানতে পারলাম, দুদিন আগে হঠাৎ হুজুর কাউকে কিছু না বলে চলে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×