somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়ম!

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী থেকে কেউ পার্সেল কুরিয়ার করার সময় যদি প্রাপকের ঠিকানা হিসেবে শ্রীমঙ্গল, মৌলভীবাজার না লিখে শ্রীমঙ্গল, সিলেট লিখে তবে এটা নিঃসন্দেহে ভুল। শ্রীমঙ্গল থানা মৌলভীবাজার জেলায় আর মৌলভীবাজার সিলেট বিভাগে অবস্থিত। তবু ঠিকানায় শ্রীমঙ্গল লিখার পর জেলার নামের জায়গায় যদি কেউ বিভাগের নাম লিখে দেয়, কুরিয়ার সার্ভিসের লোকজনের এটা না বুঝার কথা না বলেই আমি বিশ্বাস করতাম। অগাধ সেই বিশ্বাসে চির ধরল যখন আমার মোবাইলে একটা কল আসল:
‘হ্যালো, আপনার একটা পার্সেল আছে, আমাদের বন্দরবাজার অফিস থেকে এটা নিয়ে যান।’
শ্রীমঙ্গলে বন্দরবাজার বলে কোন জায়গা আমার জানা না থাকায় তার কাছে স্পেসিফিক লোকেশানটা জানতে চাইলে বুঝতে পারলাম আসলে ওটা সিলেট শহরের একটা জায়গার নাম। বুঝতে পারলাম আমার ঠিকানায় পাঠানো পার্সেলটি সিলেটে চলে গেছে! মেজাজ গরম হলেও তা ওপাশের লোকটিকে বুঝতে দিলাম না কারন আমি তখনো নিশ্চিত না যে ভুলটি কার দ্বারা করা হয়েছে। আমি তাকে ভুলটা ধরিয়ে দিয়ে বল্লাম পার্সেলটা শ্রীমঙ্গলে পাঠিয়ে দিতে। উত্তরে তিনি জানালেন যে এ কাজটা করতে গেলে ওটা আগে তাদের হেড অফিস ঢাকা পাঠাতে হবে। হেড অফিস হয়ে তবেই ওটা শ্রীমঙ্গলে পৌছাবে। এটাও নাকি ওদের নিয়ম। মনে মনে হিসেব করে দেখলাম এ নিয়মে পার্সেলটি আমার কাছে পৌছতে দুদিন সময় লাগবে। দুদিনে অতোটা সমস্যা হবে না ভেবে আর কিছু না বলে কলটি কেটে দিলাম।
দুদিন পর আবার মোবাইলে কল আসল।
‘হ্যালো, আপনার একটা পার্সেল আছে, আমাদের বন্দরবাজার অফিস থেকে এটা নিয়ে যান।’
আমার তো মাথায় হাত! আবার একই কান্ড! এবার আর রাগ চেপে রাখতে পারলাম না। ধমক দিয়ে বলে উঠলাম,
‘এইসব কি পাইসেন! আমার একটা পার্সেল নিয়ে কতো রঙ্গ তামাশা করবেন?’
ওপাশ থেকে যিনি কল করেছিলেন উনি বোধহয় আগের ঘটনাটা জানতেন না। আগের ঘটনাটা তাকে জানিয়ে বললাম,
‘এক্ষুনি ওটা আমার ঠিকানায় পাঠান।’
‘স্যরি স্যার, নিয়ম অনুযায়ী আমরা পার্সেলটা আপনার ঠিকানায় পাঠাতে পারবো না। ওটা আগে ঢাকা যাবে তারপর আপনার কাছে।’
অনোন্যপায় হয়ে এবার অনুনয় করে তাকে বললাম,
‘প্লিজ ওটা সরাসরি আমার ঠিকানায় পাঠিয়ে দিন। আপনি চাইলেই তো নিয়মের বাইরে যেতে পারবেন। আপনাদের গ্রাহকের দিকটা একটু ভাববেন না?’
‘দুঃখিত স্যার। নিয়মের বাইরে যাওয়ার কোন নিয়ম আমাদের নেই।’
‘গুষ্ঠি কিলাই আপনার নিয়মের।’
কলটি কেটে দেয়া ছাড়া ঐ মুহূর্তে আর কিছু করার ছিল না আমার।
দুদিন পর কিন্তু ভুল হলো না আর। কুরিয়ারের শ্রীমঙ্গল অফিস থেকে কল পেয়েই আমি দ্রুত ১০ কেজি ওজনের পার্সেলটি রিসিভ করে বাসায় নিয়ে আসলাম।
পার্সেলটি খুলেই বুঝলাম, রাজশাহীর ফরমালিন মুক্ত আমগুলির অধিকাংশই আর খাওয়ার মতো অবস্থায় নেই!
আরো বুঝলাম, এজন্যই আমাদের দেশে ফরমালিন অপরিহার্য।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×