somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যা ট্রিবিউট টু মাই সান- ১

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথা থেকে শুরু করা যায় তাই ভাবছি...
জন্ম থেকেই শুরু করি তবে। তুমি এখনো জানো না, লেখালেখি আমার অসম্ভব রকমের প্রিয় একটা কাজ। আমি যখন একটা কিছু লিখে শেষ করি, অদ্ভুত এক আনন্দে মনটা ভরে ওঠে। পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল না এমন কিছু সৃষ্টি করার সে আনন্দ। আমার এ আনন্দের কথা কাউকে বুঝাতে হলে বলতাম, প্রথম সন্তান জন্ম দিয়ে বাবা-মা যে আনন্দ পান, একটা কিছু লিখে আমার সেই আনন্দটাই হয়। কিন্তু তোমার জন্মের পর বুঝতে পারি আমার সে জানাটা ভুল ছিল। ভুল অন্ততঃ আমার ক্ষেত্রে। তোমার জন্মের ঠিক পরপর তোমার বা তোমার মায়ের সুস্থতা নিয়ে এতোটাই বিচলিত ছিলাম যে তোমাকে জন্ম দেয়ার আনন্দটা উপভোগ বা অনুধাবন- কোনটাই করা হয়ে ওঠেনি। আজ প্রায় এক বছর পরেও তাই মনে হচ্ছে তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসায় আমার যে আনন্দ, তার চে’ ঢের বেশি আনন্দ আমার যেকোনো বিষয়ে লেখা লিখতে পারলে। এটা জেনে তোমার মন খারাপ হবে হয়তোবা, তবু তোমাকে সত্যি কথাটাই বলছি। ছেলেরা বাবার কাছে মিথ্যা বলতে জানলেও, বাবারা বোধ হয় সেটা পারে না। আরেকটা ব্যাপার। এটা জানলেও বোধ হয় তোমার আরো মন খারাপ হবে। ব্যাপারটা হল, এতোদিন আমি কিন্তু তোমার প্রতি সেরকম তীব্র কোন টান বা মায়া উপলদ্ধি করিনি, যেমনটা সব বাবারা করে বলে জানি। তোমার থেকে তোমার ফুপি বা তোমার মায়ের প্রতি টান অনেক বেশি বোধ করছিলাম। অথচ আমার ধারণা ছিল, তোমার জন্মের পর থেকেই আমি বাবা হিসেবে তোমার প্রতি নিবিড় একটা টান ফিল করবো। মনে করতাম সবার মধ্যেই বাবা হবার পর এমন একটা পরিবর্তন আসে। বাবারা কি তবে অন্যদের সাথে ব্যাপারটা নিয়ে মিথ্যাচার করেন, নাকি আমি সত্যিকারের বাবা হতে পারিনি প্রথমদিকে? তবে ইদানিং তোমার বয়েস যখন এক বছর হতে চলল ( আজ ১লা নভেম্বর, ২০১৩, তোমার জন্ম ৩রা নভেম্বর, ২০১২), তখন আমি উপলদ্ধি করতে পারছি, তুমি আমাকে অনেক টানছো। তোমার মুখের একটুখানি হাসি দেখলে বুকটা ভরে ওঠা শুরু করেছে। তুমি এখন নিজেকে ভালভাবে প্রকাশ করতে পারো, আমার কোলে আসতে চাইলে আমার দিকে হাত বাড়াও, কোলে থেকে ডান-বাম কোন দিকে যেতে চাইলে সেদিকে হাত বাড়াও, চোখে চোখ রেখে মুচকি হাসো। তোমার সঙ্গে আকারে ইঙ্গিতে কিছুটা ভাব বিনিময় করা যায়। তাই হয়তোবা এখন তোমার সঙ্গে থাকাটা আমার দ্বিতীয় প্রিয় কাজে পরিণত হয়ে গেছে। আমার মনে হয়, নিজেদের সন্তানের প্রতি হয়তোবা বাবাদের টানটা একটু দেরীতেই সৃষ্টি হয়। তোমার প্রতি ক্রমশ মায়া বাড়ছে, টান বাড়ছে। বাড়তে দেয়া যাক। দেখি, এর শেষটা কোথায়।

০১.১১.২০১৩। বিকাল ৪:১৭।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×