somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট প্রতিবাদ-৪: ওয়াকওভার

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধ ছিল নিয়াজ মূর্শেদ হবো। বাস্তবতা বাঁধ সাধল। জীবনের তাগিদে দাবা খেলা ছাড়তে হলো একসময়। কিন্তু স্বপ্নটা ছাড়িনি কখনো। নিজের সেই স্বপ্নকে আজো বুকের মধ্যে ধরে রেখেছি। ঠিক করেছি আমার সেই আজন্ম লালিত স্বপ্নটা আমার বাবুকে দিয়ে পূরন করবো। কাজটিতে অনেক দূর এগিয়েও গেছি। বাবু এবার ক্লাস এইটে। এই বয়েসেই সে দুর্দান্ত দাবা খেলে।

গতকাল ছিল জাতীয় বাছাই প্রতিযেগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বয়সে অনেক বড় প্লেয়ারদের হারিয়ে বাবু ফাইনালে। ফাইনাল খেলার অপোনেন্ট কিন্তু খুব ভাল খেলোয়াড়। গত তিন বছর ধরে সে বাছাই প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন। বাবু তাকে হারাবে, এটা অন্যরা কেন, আমরাও ভাবি না। তাই আমি আর বাবুর মা ছেলের ফাইনালে ওঠা নিয়েই সন্তুষ্ট। কিন্তু ঘটনা হলো অন্যরকম। নির্ধারিত স্থানে গিয়ে খবর পেলাম হঠাৎ শুরু হওয়া পরিবহন ধর্মঘটে সেই প্লেয়ারটি আসতে পারবে না। জরূরী একটা কাজে নাকি সে ঢাকা চলে গিয়েছিল। ভেবেছিল, ভোরে বাসে চড়লেই সময়মতো পৌছে যাবে। নিয়ম অনুযায়ী বাবুকে ওয়াকওভার দিয়ে চ্যাম্পিয়ন ঘোষনা করা হল। আমি আর বাবুর মা দুজনই খুব খুশী। এবার ছেলেকে জাতীয় চ্যম্পিয়নশীপে ঢাকা নিয়ে যাবো। ছেলে আমার তার থেকে ভাল ভাল প্লেয়ারদের সাথে খেলে হাত পাকাবে।

যখন এই স্বপ্ন দেখছিলাম, তখন প্রধান অতিথি সরকার দলীয় সংসদ সদস্য জনাব মুবিনুর রহমান বক্তব্য রাখছেন। তিনি বলছেন, বিরোধী দল আসুক, আর না আসুক আমরা নির্বাচন করবোই। ইনশাআল্লাহ এবারও ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। পরের বার জাতীয় দাবা বাছাইয়ে প্রাইজমানির অংক দ্বিগুন করা হবে ইনশাআল্লাহ!

দর্শক সবাই হাততালিতে ফেটে পড়ল। আমিও টাকার অংক শুনে খুশি হলাম। আগামী বছরও নিশ্চয়ই টাকাটা আমার পকেটেই ঢুকবে। আমার বাবুটাকে একটা কম্পিউটার কিনে দিতে পারলে সে আরো ভাল করে প্র্যাকটিস করতে পারবে।

বক্তৃতা শেষ হলে পুরস্কার নেয়ার জন্য বাবুকে ডায়াসে ডাকা হলো। পুরস্কার নেবার আগে বাবু মাইক্রোফোন হাতে নিলো:
হ্যা, এ টুর্নামেন্টে যখন আসি তখন থেকেই স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হবার। বাবা বলেছে এ টুর্নামেন্টে সেরা হতে পারলে আমি ঢাকা গিয়ে খেলতে পারবো। সেখানে অনেক বড় বড় খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ হবে। তবু আজ আমি এ ট্রফি গ্রহণ করছি না। এভাবে ওয়াকওভার পেয়ে খেলায় জিতে আমি কোন মজা পাচ্ছি না। গর্ব বোধও হচ্ছে না। আমার সাথে যার খেলা ছিল তিনি আজ পরিবহন ধর্মঘটের কারনে আসতে পারেননি। আমি তার সাথে খেলে জিততে চাই । যদি তাকে খেলে হারাতে পারি তবেই আমি এ পুরস্কার গ্রহণ করবো। তাই কর্তৃপক্ষকে অনুরোধ করছি, তার সাথে যোগাযোগ করে কোন এক সুবিধামতো সময়ে আমাদের খেলার ব্যবস্থা করতে। সবাইকে ধন্যবাদ।

বাবুর কথা শুনে দর্শকেরা দাঁড়িয়ে হাততালি শুরু করলে চোখে আমার জল চলে আসল।

ছোট্ট প্রতিবাদ -১! (উৎসর্গ: আন্দোলনরত সব ব্লগারদের)

ছোট্ট প্রতিবাদ- ২

ছোট্ প্রতিবাদ- ৩
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×