somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে সুরাহ্ আল আহযাব- ২

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন পালক সন্তানদের তার লালন-পালনকারী বাবার নামে নামকরন করা হতো। হারেসার ছেলে জায়েদকে যখন মুহম্মদ (সাঃ) তার পালক পুত্র হিসেবে গ্রহণ করলেন তখন জায়েদকে ডাকা হতো জায়েদ বিন মুহম্মদ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসল- না, এ কাজটি করা যাবে না। সন্তানরা অবশ্যই তাদের প্রকৃত বাবার পরিচয়ে পরিচত হবে। পিতৃ পরিচয় না জানলে ধর্মভাই বা বন্ধু হিসেবে গণ্য করা যেতে পারে। তবে কেউ যদি স্নেহবশতঃ অন্যের ছেলেকে পুত্র বলে সম্বোধন করে তবে তাতে কোন সমস্যা নাই।-

৫. তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

আরো বলা হল, নবী করিম (সাঃ) মুমিনদের কাছে সবচে ঘনিষ্ট। নবীর সাথে মুমনিদের যে সম্পর্ক তা সমস্ত মানবিক সম্পর্কের উর্দ্ধে। কথিত আছে, একবার হযরত উমর (রাঃ) বললেন, “হে আল্লাহর রাসুল! আল্লাহর শপথ! নিশ্চয়ই আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া সবকিছু হতেই প্রিয়।” তখন রাসুলুল্লাহ (সাঃ) বললেন, “হে উমর (রাঃ), না, বরং আমি যেন তোমার কাছে তোমার জীবন অপেক্ষাও প্রিয় হই।” রাসুল (সাঃ) যেমনভাবে মুমিনদের কাছে ঘনিষ্টতর, তেমনি তাঁর স্ত্রীরাও মুমিনদের কাছে তাদের মায়ের মতো। নবী এবং নবীর স্ত্রীদের সাথে মুমিনদের সম্পর্ক কেমন হবে তা দেখিয়ে দেবার সাথে সাথে আরেকটি বিষয়ের প্রতি আলোকপাত করা হল। তখন আরবে মক্কা থেকে আগত মুহাজিররা মদীনার আনসারদের সাথে ভাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন। কেউ মারা গেলে তাদের ধর্ম ভাইয়েরা মৃতদের সম্পত্তির হকদার হতো। ঘোষণা আসল- মুহাজিরদের থেকে নিজ নিজ আত্মীয়দের অধিকার অনেক বেশি। তবে কেউ যদি বন্ধু হিসেবে কাউকে কিছু দান করতে চায় সেটা করতে পারবে। -

৬. নিঃসন্দেহে নবী ঈমানদারদের কাছে তাদের নিজেদের তুলনায় অগ্রাধিকার আর নবীদের স্ত্রীগণ তাদের মা৷ কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে সাধারণ মু’মিন ও মুহাজিরদের তুলনায় আত্মীয়রা পরস্পরের বেশি হকদার৷ তবে নিজেদের বন্ধুবান্ধবদের সাথে কোন সদ্ব্যবহার (করতে চাইলে তা) তোমরা করতে পারো৷ আল্লাহর কিতাবে এ বিধান লেখা আছে৷

আল্লাহতালা আগেই তো পাঁচ নবীর কাছ থেকে কথা নিয়ে রেখেছেন এই মর্মে যে তাঁরা আল্লাহর দ্বীনের প্রচার করবেন ও তাঁর উপর প্রতিষ্ঠিত থাকবেন। নবীকে আল্লাহর প্রতিটি হুকুম মেনে চলতে হবে এবং সেই সাথে অন্যদের তা মেনে চলার ব্যবস্থা করতে হবে। শত্রুদের সমালোচনার ভয়ে আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না।-

৭. আর হে নবী ! স্মরণ করো সেই অংগীকারের কথা, যা আমি নিয়েছি সকল নবীর কাছ থেকে, তোমার কাছ থেকে এবং নূহ, ইবরাহীম, মূসা ও মরিয়াম পুত্র ঈসার কাছ থেকেও৷ সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত অলংঘনীয় অঙ্গীকার
৮. সত্যবাদীদেরকে (তাদের রব) তাদের সত্যবাদিতা সম্বন্ধে প্রশ্ন করার জন্য এবং কাফেরদের জন্য তো তিনি যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করেই রেখেছেন৷(চলবে)
আগের পর্ব- গল্পে গল্পে সুরাহ আল আহযাব
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×