অনেক কালের পরে
অনেক খোঁজার পরে
পাইয়া বুঝিলাম- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
খুঁজিতে খুঁজিতে যখন আশা
নিঃশেষ হইয়া, ছিল শুধু নিরাশা
তখনই সে আমার কাছে আসিলো- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
আকাশেতে বিজলী চমকাইবার কালে
চোখ পড়িল তাহার চোখের অতল তলে
বুঝিলাম আমি তখনই- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
জীবন ও জীবিকার তালে
ভুলিয়া যাইতেছিলাম কালে, কালে
সহসা কাছে আসিয়া বুঝাইয়া দিল আমারে
পাইয়াও পাইলাম না তাহারে।
কিছু পাইয়াও যে না পাওয়ার বেদনা
আমার তো তাহা জানা ছিল না।
পাইয়া তাকে বুঝিয়াছিলাম তাই- আহা রে!
পাইয়াও পাইলাম না তাহারে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



