somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুলের গল্প-১

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমার বন্ধু আবুলের প্রতিটা কর্মকান্ডই হাস্যরসে ভরপুর। তাকে নিয়ে ঘটে যাওয়া টুকরো টুকরো মজার ঘটনাগুলো যদি এখনই লিপিবদ্ধ না করে রাখি তবে আমার পাঠকমহল নিদারুনভাবে বঞ্চিত হবে। তাই অামার এ ক্ষুদ্র প্রয়াস। এখানে বর্ণিত প্রতিটি ঘটনাই হবে বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সঙ্গত কারণে কেবল নামগুলো পরিবর্তন করে দেয়া হবে।)

আবুলের সারাক্ষণের চিন্তা হল টাকা নিয়ে। টাকা জমানো নিয়ে। এই ব্যাংক, ওই ব্যাংক ঘুরে ঘুরে সে কেবল ডিপিএসের হিসেব নেয়। ডিপিএস অ্যাকাউন্ট খুলে এবং কয়েক মাস পরেই টাকার জরুরী প্রয়োজনে অথবা অন্য কোন ব্যাংকের লোভনীয় রেট পেলে ডিপিএস অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। ছাত্র জীবন থেকেই এই ডিপিএস ভাঙা-গড়া নিয়েই সে আছে।

তো সেই আবুলের ভাই বাবুল আমাকে একদিন কল দিয়ে জিজ্ঞেস করল, আবুল কি তোমার সাথে? ওরা দুজন পিঠাপিঠি ভাই বলে দুজনের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তখন আবুল আমার সাথে ছিল না। বাবুল জানালো, একটু আগে আবুল আমাকে কল দিয়ে বলল জরুরী কথা আছে। আমি ব্যস্ত থাকায় তখন শুনতে পারিনি। এখন কল দিচ্ছি, রিসিভ করছে না।
আমি বললাম, জরুরী কথা থাকলে নিশ্চয়ই পরে বলবে। এ নিয়ে এতো চিন্তা কিসের? বাবুল বলল, তা বলবে, কিন্তু আমার কেন জানি খুব টেনশন হচ্ছে।
-কিসের টেনশন?
- আজ বাসায় সে খুব রাগারাগি করেছে। আমাদের বাসাটা ছোট তো, তাই ওর বিয়ের পর থেকে থাকার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। আর সম্প্রতি নতুন বাসা খুঁজতে হচ্ছে। কিন্তু বড় কোন বাসা পাচ্ছি না। আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই তার বউ নিয়ে আলাদা থাকার কোন পরিকল্পনা করছে।
-আমি বললাম, আলাদা হবার পরিকল্পনা করলে তো আসলেই সমস্যা। তোমার মা তো খুব কষ্ট পাবেন।
-তোমার সাথে দেখা হলে তুমি একটু ওকে বুঝিয়ো তো। মা-বাবা বেঁচে থাকতে সে যেন এমন কোন চিন্তা মাথায় আনে না।
-আচ্ছা, আমি বুঝাবো। তুমি ভেবো না।

পরদিন আবুলের সাথে দেখা। বাবুলকে জরুরী কথা বলার ঘটনাটার কথা জিজ্ঞেস করলাম। আবুল উত্তর দিল, হু। একটা জরুরী কথা ছিল। সে শুনল না। পরে আর কথাটা বলা হয় নি।
-আমাকে বলতে সমস্যা না থাকলে বলতে পার।
-আসলে আমি ভাবছিলাম, এই যে আমি ডিপিএস করি আর ভাঙি। কোন টাকাতো জমাতে পারছি না। বাবুলতো খুব টাকা জমাতে পারে। সে কিভাবে টাকা জমায় সেটাই জিজ্ঞেস করতে চাইছিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×