মিয়ানমার-এর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অব্যাহত নির্যাতন, দমন, পীড়ন, অগ্নিকাণ্ড, হত্যাকাণ্ড, নিধনযজ্ঞ ইত্যাদি যাকিছু চলছে সরকারি সিদ্ধান্তেই চলছে, জাতিসংঘ এ ব্যাপারে কার্যত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকাই পালন করছে। বিশ্ব মোড়লদের মোড়লিপনাও একঅর্থে সচেতনভাবেই নপুংসকের ভূমিকায় পরিণত হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি বা সুকি যাই হোক না কেনো শুরু থেকেই রোহিঙ্গাদের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছিলেন। এখনও তিনি মুখে কুলুপ এঁটেই আছেন। অবশ্য সরকারি বাহিনী যেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেখানে তিনি হত্যাকাণ্ডের নীরব নির্দেশদাতা ছাড়া কিছুই নন। তাহলে এই মুহূর্তে এইসব অসহায়, মুমূর্ষু মানুষগুলোর পাশে কে দাঁড়াবে! রোহিাঙ্গাদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ এটাই প্রমাণ করে যে ওইদেশে মুসলমান হওয়াটা কত বড় অপরাধ! বিশ্বব্যাপী বিবেকবান সাধারণ মানুষের এর বিরুদ্ধে আওয়াজ তোলা এখনি জরুরি। যতটা সম্ভব বাংলাদেশকেও রোহিঙ্গা অনু্প্রবেশ না ঠেকিয়ে মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখানো উচিত। একটা দেশের একটা জনগোষ্ঠী নিশ্চিহ্ন করে দেওয়া হবে আর তাদের পাশে কেউ দাঁড়াবে না! যারা মানবাধিকার এর ব্যবসা করেন, তাদের আওয়াজও এতটাই ক্ষীণ যে, রোহিঙ্গা জনগোষ্ঠী নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত হত্যাযজ্ঞ চলতেই থাকবে! তবে বিশ্বব্যাপী মানবাধিকারের নামে যেসমস্ত দোকানপাট চলছে সব বন্ধ করে দিন! অথবা হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিন..নিজেদের প্রমাণ করুন
রোহিঙ্গাদের প্রশ্নে নপুংসক মানবাধিকার
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।