somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমায় গান শুনাব [ গল্প]

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাধীনতা মানে নিজের দায়িত্ব নিজের নেওয়া হয় , তবে আমি কি কখনও ভুল বলেছি ৷ তবে হ্যাঁ, একথা ঠিক পরিপূর্ণ ভাবে একজন তার নিজ দায়িত্বটা নিতে পারে না ৷

বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো কাকে যেনো বলছিল অঙ্গদঅয়ন ৷
ওর মা জানলায় উঁকি দিয়ে বলে, - এই অঙ্গদ কার সাথে কথা বলছিস্? সব সময় চিৎকার করে কথা না বললে চলে না ৷

অঙ্গদ ছোট্ট করে উত্তর দেয়, - সুশ্রবা এসেছে ৷

মা কথার কোন প্রশ্ন না টেনে চুপচাপ হয়ে গেল ৷

সুশ্রবা অঙ্গদের মুখের দিকে নির্লীপ্তে তাকিয়ে বলল, - তুমি রেগে যাচ্ছ কেনো ৷

অঙ্গদ কণ্ঠউচিয়ে বলল, - রাগব না…… তোমার বন্ধু মৃণালমন কে তুমি কি বলেছ?

সুশ্রবা বিরক্তি নিয়ে বলল, - কি বলেছি?

অঙ্গদ সুশ্রবার কথায় তরতরিয়ে উঠল ৷ সুশ্রবার একদম গা ঘেষে দাঁড়িয়ে বলল, - আমি নাকি তোমার মাথা খাচ্ছি ৷ আমি নাকি তোমার……………

অঙ্গদ কথাগুলো বলে থেমে গেল ৷ সুশ্রবা, অঙ্গদের হাত চেপে ধরে বলল, - দুজনের মধ্যে যে কোন একজনের চাকরি হলেই তো আর সমস্যা থাকে না ৷ সুশ্রবা একটু থেমে অঙ্গদের চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, - রাগ করে এম. এ-টা পর্যন্ত করলে না ৷

সুশ্রবার কথা শেষ হতে না হতে অঙ্গদ বলে উঠল, - রাগ করে আমি এম. এ কমপ্লীট করিনি ৷ এম. এ করতে টাকা লাগে ৷ আজকাল সব টাকায় হয়, বুঝলে ৷ টাকা না থাকলে, এই তুমি… …তুমিও আর আমার পিছনে থাকবে না ৷ গুড বাই বলে অন্য ছেলের হাত ধরে চলে যাবে ৷

সুশ্রবা চাপাগলায় বলল,- এ তুমি বলতে পারলে ৷

হ্যাঁ বলতে পারলাম ৷ আমি তো তোমাকে কখনও জোড় করিনি ৷ আমি বরাবরই চাই তুমি তোমার স্বাধীনতা নিয়ে থাক ৷ আমি বিশ্বাস করি, নারীরা এই মিথ সমাজে অবহেলিত ৷ তখনই একজন নারী দায়িত্বজ্ঞান সম্পূর্ণ হবে যখন সে এই সামাজিক মিথ থেকে নীজেকে বাঁচাতে পারবে ৷

সুশ্রবা মাথা নিচু করে বলল, - একটা চাকরিই আমাদের সব সমস্যার পরিবর্তন এনে দিতে পারে ৷

অঙ্গদ ছোট্ট করে বলল, - চাকরী-টাকরী আজকাল হাতের মোয়া না যে, হাত ঘোরালেই মিলবে ৷

সুশ্রবা প্রসঙ্গ পালটিয়ে বলল,- মৃণালমন তোমায় কি বলেছে?


ক্রমসঃ
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×