মাদার অত্যাচারিতের পাশে দাঁড়ালেও অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়াননি ? কেন নিন্দা করেননি বাংলাদেশের পাক হানার , গণহত্যার ? কেন ইরাকের শিশুর মৃত্যুতে সোচ্চার হয়ে ওঠে না তাঁর কণ্ঠস্বর ?
এককটা মানুষের কাজ করার প্রতিবাদ করার একেকরকমের পদ্ধতি । সবার কাজের পদ্ধতি যেমন এক হতে পারে না , সবাইকে বিচারের মানদণ্ডও এক হতে পারে না ।টেরিজার ক্ষেত্রেও একথা প্রযোজ্য , পাশাপাশি মনে জাগে একটা সংশয়ও ।
বরীন্দ্র বলেছিলেন , মানুষের প্রতি মানুষের কর্তব্য করা উচিৎ , করুণা নয় , ভিক্ষা নয় , দয়া নয় , ভালবেসেই পালন করা উচিৎ । মাদার ভালবেসেছিলেন মানুষ কে সন্দেহ নেই - কিন্তু তাঁরা সবটাই কি কর্তব্য ? করুণা নয় ,দয়া নয়- মানুষের প্রতি মানুষের , নাকি মানুষের প্রতি একজন খ্রিশ্চানের কর্তব্য । সময় এর জবাব দিবে এই সংশয়ের । জবাবে মাদার টেরিজার গর্ভপাত বিরোধিতাই ঠিক ছিল , না জনসংখ্যা নিয়ন্ত্রনের প্রচেষ্টা ?
অনেক সময় লোকে তো খর্ব হয়ে যায় সময়ের নিরিখে মানুষের বিচারে ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




