somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গন্ধ গণতন্ত্র
গন্ধ গণতন্ত্র • আমাকে অনুসরণ কর, আমিও তোমাকে করব @* আমার পোস্টে মতামত দিবে , আমিও আছি তোমার সাথে *

বচ্চনের আছে, আমির-শাহরুখের নেই

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগেই বাদ পড়েছেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র মুখ থেকে। এ বার কাটছাঁট করা হল তাঁর নিরাপত্তা ব্যবস্থাও। তবে এ ব্যবস্থা শুধু আমির খানের জন্যই নয়। তালিকায় রয়েছে শাহরুখ খান-সহ ২৫ জন বলিউড তারকার নাম।
কেন? ‘দেশে অসহিষ্ণুতার জের কেটে গিয়েছে অনেকটাই’— ব্যাখ্যা মুম্বই পুলিশের। তাতেই বিতর্ক দানা বাঁধছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি তাই?
সম্প্রতি দেশ জুড়ে অসহিষ্ণুতা এবং আমিরের বিতর্কিত মন্তব্যের জেরে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল এই অভিনেতাকে। নভেম্বরে একটি অনুষ্ঠানে আমির বলেন, দেশের এই অসহিষ্ণু পরিবেশে সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত তাঁর স্ত্রী। জানান, দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথাও ভাবছেন তাঁরা। সমালোচনার মুখে পড়েন আমির। মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। তার আগে আমিরের ‘পিকে’ ছবি নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। অন্য দিকে, আবু সালেমের লোকেরা তাঁকে হুমকি দিচ্ছে, পুলিশের কাছে এ অভিযোগও জানান আমির। সব মিলিয়ে এ সময় থেকেই আমিরের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
শাহরুখের জন্য অবশ্য এই ব্যবস্থা রয়েছে ২০১৩ সাল থেকেই। পুলিশ সূত্রে খবর, ‘মাই নেম ইজ খান’ করার পর নানা ভাবে খুনের হুমকি পান এই অভিনেতা। তার পর ২০১৩-র জানুয়ারিতে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ ঘোষণা করেন, ভারতে থাকতে যদি ভয় করে, তা হলে পাকিস্তানে আশ্রয় দেওয়া হবে শাহরুখকে। এর পরে একটি ইংরেজি পত্রিকায় শাহরুখ লিখেছিলেন, কী ভাবে তিনি বারেবারে ‘সহজ নিশানা’ হয়ে উঠছেন। এতেও ছাড় মেলেনি। সোশ্যাল মিডিয়ার আক্রমণের মুখে পড়েন অভিনেতা।
‘কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই হাল্কা’— দাবি মুম্বই পুলিশের। তাদের বড় কর্তারা জানালেন, শাহরুখ-আমির, দু’জনকেই আগের মতো দু’জন করে সশস্ত্র কনস্টেবল দেওয়া হবে। প্রতি দিন দু’ভাগে তাঁরা দেহরক্ষী হিসেবে থাকবেন। মাঝে যে ভাবে দু’জন কনস্টেবল ছাড়াও এক জন দেহরক্ষী, পুলিশের এসকর্ট ভ্যান দেওয়া হতো, কাটছাঁট করা হয়েছে সেটুকুই। এক আইপিএস অফিসারের কথায়, ‘‘এত দিন ৪০ জন বলিউড তারকাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হতো। এখন মাত্র ১৫ জনকে ওই স্তরের নিরাপত্তা দেওয়া হবে।’’
কারা তাঁরা? অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, লতা মঙ্গেশকরের মতো প্রবীণ শিল্পীরা ছাড়াও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকছে অক্ষয় কুমার, মহেশ ও মুকেশ ভট্টদের। কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, অক্ষয়ের ‘ও মাই গড’, ‘খিলাড়ি ৭৮৬’ মুক্তি পাওয়ার পর একাধিক হুমকি ফোন পান তিনি। এ ছাড়াও মুম্বইয়ের অন্ধকার জগতের থেকে নানা সময়ে চাপ দেওয়া হয়েছে অক্ষয়কে। অভিনেতার আরও অভিযোগ, ৪৬ বছরের এক পরিচারিকাকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁকে। অন্য দিকে, ইন্ডিয়ান মুজাহিদিনের হুমকি রয়েছে ভট্ট-ভাইদের নামে।
প্রশ্ন উঠছে সেখানেই। যদি অক্ষয় কুমারকে ‘অতিরিক্ত’ নিরাপত্তা দেওয়া হতে পারে, তা হলে শাহরুখ-আমিরের মতো তারকার জন্য তা ‘বাড়তি’ হয়ে পড়ছে কী ভাবে? যে বিতর্কে জড়িয়ে ছিল দুই তারকার নাম, তার পরে মাত্র দু’মাস কেটেছে। সত্যিই কি এখন আর তাঁদের অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই? জবাব খুঁজতে গিয়ে রাজনীতির ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই।
যদিও মুম্বই পুলিশের বক্তব্য, কমানো কোথায় হয়েছে! আগে যা ব্যবস্থা ছিল, তা-ই রয়েছে। মাঝে কিছু দিন পরিস্থিতি বুঝে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। তাঁদের ব্যাখ্যা, ‘‘সেলেব্রিটিদের জন্য এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করতে গিয়ে শুধু শুধু পুলিশের লোকবল নষ্ট হচ্ছে। সম্প্রতি এই নিয়ে সরকারি স্তরে হিসেবে-নিকেশ হয়েছে। আর তার পরই কাটছাঁট করা হচ্ছে।’’ শাহরুখ-আমির ছাড়াও তালিকায় রয়েছেন রাজকুমার হিরানি, ফারহা খান, বিধু বিনোদ চোপড়ার নাম।
এ নিয়ে নীরবই থেকেছেন শাহরুখ। আমির অবশ্য পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘শহরের নিরাপত্তার জন্য পুলিশের ওই কর্মীদের আরও ভাল ভাবে ব্যবহার করা হোক। পুলিশ যখন মনে করবে, আবার নিরাপত্তা বাড়ানো হবে। মুম্বই পুলিশের উপর আমার পূর্ণ আস্থা আছে।’’


আনন্দবাজার পত্রিকার নিউজ
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×