ভেবেছিলাম, ভিক্ষে আর করব না ৷
ঘাম আর পথ পেরনো পলাশ আগুন
ভেবেছিলাম সঁইতে হবে না আর
দু'টাকার চালে ভরবে পেট
কথাও ছিল তাই, কিন্তু, কিজানি হয়ে গেল
ধান পেকে চাল হতেই, বুঝতে পারলাম,
না গো বাপু ও দু টাকা চালে শরীর চলে না
বাবুদের মুষ্টি চালেই ক্ষিধে মেটে
গরিবরা কি খায় ?
বাবু দু টাকা বলে এত পচা চালে পেট ভরে না
শক্তি আসে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



