ইদানিং তথ্য প্রযুক্তি নিয়া অনেক মাতামাতি হইতাছে, সাধারন মানুষজন ইন্টারনেট ব্যবহার করা শুরু করছে , অনেকেই ফেসবুকের মেম্বার হইয়া সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাছে। কিন্তু প্রযুক্তি কি শুধু নেটে খবর পড়া আর ব্লগিং করার সুবিধা দেয়? এক্ষেত্রে বড় প্রযুক্তি কোম্পানীগুলা কতটুকু সাহায্য করতাছে?
কিছুদিন আগে আমি একটা নতুন মোবাইল কেনার কথা চিন্তা করলাম। ভাবলাম নকিয়ার ওয়েবসাইটে দেখি।অইখানে সবই আছে কিন্তু কোনটার দাম কত তা বলে নাই।আরও কয়েকটা মোবাইলের ওয়েবসাইটে গিয়া দেখলাম একই অবস্থা। অথচ দাম জানাটা খুব জরুরী ব্যপার। ইলেক্ট্রনিক সামগ্রির একটা সাইটও পাইলাম না যেখানে মূল্য দেয়া আছে। বাইরের দেশে ঘরে বইসা সব জিনিষ কেনা কাটা করা যায়,আর আমাদের এখানে দামটাই জানা যায় না। প্রযুক্তি কোম্পানীগুলার যদি অবস্থা হয় এই তাহলে বাকীদের অবস্থা না জানি কি?
কিছুদিন আগে দেখলাম প্রথম আলু ই শপ চালু হইছে। খুব আগ্রহ নিয়া সাইটে গেলাম।দেখি এইটা আমাগোর লাইগ্যা না , প্রবাসীদের জন্য।
কেন আমরা এই সুবিধাটা পাইতাসি না?
শুধু মুখে ডিজিটাল বাংলাদেশ না হইয়া কবে ব্যবহারিকভাবে ডিজিটাল বাংলাদেশ হবে সে আশায় রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


