কি আশ্চর্য! তোমরা কি শুরু করলে সবাই? আমার শ্যাম্পু করা চুলের উপর, আমার পরিস্কার স্কিন যেখানে কত যত্ন করে ফেইস মাস্ক, অরগানিক ক্রিম মেখেছি তার উপর মাটি ফেলছ কেন? মাড মাস্ক তো আমার স্কিনে স্যুট করে না, তোমরা জানো না? আর এটা কি পোশাক আমার গায়ে? সাদা রঙ আমি একদম পছন্দ করি না, কেমন 'বিধবা বিধবা' দেখা যায়! আর একি? মাথা ঢাকা কেন? তোমরা জানো না, শুধু আজান দিলে মাথায় কাপড় দিতে হয়? থাম বলছি, ভালো হবে না কিন্তু। আমার ম্যনিকিউর, প্যডিকিউর করা হাত-পা, গত সপ্তাহে স্পা করে আসা গায়ের ওপর মাটি ফেলছিস কেন তোরা? থাম বলছি, থাম, এক্ষন থাম! নাহ, আমার এতো চিৎকার কেউ শুনতে পাচ্ছে না।
একি, এতো অন্ধকার কেন? এটা কোন জায়গা? এটা কি আমার কবর নাকি? আমাকে এই অন্ধকার কবরে রেখে, গায়ের ওপর এত্ত এত্ত মাটি চাপা দিয়ে আমার সব প্রিয়জনরা চলে গেল! কি অন্ধকার! গায়ের উপর এইসব কি হাঁটছে? পোকা-মাকড় নাকি? ওহ মাগো! আমি তো পোকা-মাকড় খুবই ভয় পাই! একি ওরা কারা? কবরে যে দু'জন ফেরেস্তা আসার কথা তারা দেখি উপস্থিত! কি যেন নাম ওদের? বন্ধুদের শেয়ার করা ফেইসবুক পোস্টে মনে হয় পড়েছিলাম। উমমম... মনে পড়েছে, মুনকার নাকির। ওরা কি প্রশ্ন করবে আমি জানি, ছোটবেলায় হুজুর সাহেব শিখিয়েছিলেন। ভার্সিটিতে কয়েকজন বন্ধুও বলেছিল। আমি তখন মজা করে বলেছিলাম, "আরবিতে প্রশ্ন করবে কেন? আমি বাঙ্গালী, বাংলার জন্য রক্ত দিয়েছি। বাংলায় প্রশ্ন না করলে ব্যাটাদের উত্তরই দিব না!" মাত্র তিনটা প্রশ্ন। উত্তর খুবই সোজা। ফেইসবুক পোস্টে কতবার পড়েছি। পড়তে পড়তে বিরক্ত হয়ে 'ছাগুদের পোস্ট' বল গালিও দিয়েছি। মাত্র তিনটা প্রশ্ন, মাত্র তিনটা! একি! উত্তরগুলো মনে আসছ না কেন? মাথার ভেতরটা এমন ফাঁকা হয়ে যাচ্ছে কেন? প্লীজ, আরেকটু সময় দিন। আজ সকালে কফি খাওয়া হয় নি, তাই মাথাটা কাজ করছে না প্লীজ, আরেকটু সময় দিন। প্লীজ, প্লীজ..........।
আমি কি উত্তর দিতে প্রস্তুত?
Collected From ফেসবুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


