somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক বনাম সামুদ্রিক জিম্মী / পাইরেটস অফ সোমালিয়া ।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু থেকেই জলদস্যুদের সাথে নাবিকদের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক গড়ে উঠল । হবেই না বা কেন ? কেউ তো সামান্যতম প্রতিরোধ গড়ে তুলে বিরক্ত করে নি । জাহাজের নাবিক, মাস্টার এবং ক্যাপ্টেন অত্যন্ত সুন্দর ভাবে সমস্ত কিছু অভ্যস্ত ভঙ্গীতে সামলে নিয়েছেন । যার কারনে এতদিন পরেও দস্যুদল ও জিম্মীদের পারস্পরিক বোঝাপড়া ঠিক আছে এবং সম্প্রতি আরো বেড়ে গেছে বলে খবরে প্রকাশ । যদিও, জমানো রসদের সীমিত ভান্ডারে হোস্ট ডাকুদের আপ্যায়ন করতে গিয়ে কৃচ্ছ সাধন করেও খাবারে টান পড়বে বলে মনে হচ্ছে ।
কি করে এটা সম্ভব হলো ? জিম্মি কর্মী এবং পাইরেটসদের বন্ধুত্বপূর্ন সহাবস্থান, মুরগী এবং শেয়ালের দোস্তি ?!
ক্যাম্নে কি ?
উত্তর: আমরা বাংলাদেশের যারা সাধারন জনতা তারা প্রতিদিন এহেন শত প্রকার ডাকাত বাহিনীর সাথে শান্তিপূর্ন অবস্থানে বসবাস করছি । তারা কেউ আমাদের জ্ঞাতি-গোষ্ঠী, বন্ধু, আত্মীয় ইত্যকার সম্পর্ক আছে বা হচ্ছে । সমাজে যে যতবড় দস্যু তার তত বেশী মান, কেউ পাতি কেউ বড় কেতা থেকে মাননীয় .. .., যন্ত্রী, কাগজের মালিক, কর্পোরেট হাউজ নামে বিশাল মোগলীয় সাম্রাজ্য গড়ে তুলেছেন । তাদের চোখ ঝলসানো বাড়ী-ঘর, হাল মডেলের গাড়ী থেকে অন্যান্য যাবতীয় বিলাস-ব্যাসনের অন্ত নাই । কারো ধর্মে ব্যাপক ভক্তি, ফি-বছর উমরাহ্ করেন, স্বপরিবারে পবিত্র হজ পালন করেছেন আগেই, কেউ দানবীর হাজী মোহসিন ; শীতে কম্বল, ইদে সস্তা জাকাতের কাপড়, চাল-ডাল-চিনি-সেমাই প্যাকেট বিতরন ও ফটোশুট করে থাকেন, রোজায় পথশিশুদের সাথে ইফতার করে প্রায়ই কাগজের হেডলাইন হন। এদেরকে আমরা সবাই চিনি আমাদেরই চারপাশে ভুমিদস্যু, ব্যাংক দস্যুগন সকলেই নমস্য ব্যক্তি; ইদানীং তেলদস্যু, মুরগী ও ডিমদস্যু এমনকি আলু, পেয়াজ, খেজুর এমনকি বাঙ্গিদস্যুদের ব্যবসাও সমীহ জাগানীয়া পর্যায়ে জমে উঠেছে - তারাও দিনে-সপ্তাহে কয়েকশো্ কোটি হাপিস করে দিচ্ছেন শোনা যায়। সরকার যন্ত্র তাদের সিন্ডিকেশনে অসহায় হয়ে পড়েছেন অথবা মন্দ লোকেরা যেমন বলে যে অসহায় হবার ভান করা হচ্ছে । তবে বিশেষ একপ্রকার দস্যুদের নাম ইচ্ছা করেই এড়িয়ে গেলাম । আশা করি সকলেই বুঝবেন, কখনো পঁচা শামুকে পা কাটে- এই ধরনের অখাদ্য লেখাও কোন মাননীয়ের আঁতে ঘা পড়লে জান-কপাটি হতে পারে বিধায় ঐ বিশেষ শ্রেনীভুক্ত ভল্ডারমটদের নাম মুখে আনতে নেই । এইসব সুসংগঠিত বাহিনীর নেতা ও তাদের চ্যালা-চামুন্ডাদের তরিকা এবং অব্যর্থ শাঁড়াসী আক্রমনের স্ট্র্যাটেজিস্টদের সামনে সোমালিয়ান ডাকাতেরা নেহাতই কাঁধে বন্দুক ঝোলানো একপাল নাদান আফ্রিকান বালকমাত্র ।

সূূতরাং, বিবিধ ডাকাত পরিবেষ্টিত সমাজে যাদের জন্ম ও বেড়ে উঠা, তারা ’সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়.. .. ..’

তো, এতসব ডাকু-বাটপাড়দের সাথে ডেলি লাইফে আমাদের এই চলাফেরার কারনে তাদেরকে হ্যান্ডেল করার সহজাত দক্ষতা তৈরী হয়েছে এবং এই হ্যান্ডস-অন কম্যুনিটি ট্রেনিং এখন কাজে লাগছে । মুক্তিপন সম্পর্কে কিছু আলোচনা না করি । আমরা যারা সামাজিক জিম্মী তারা দ্রব্যমূল্য, কর, মুদ্রাস্ফিতি, অর্থ পাঁচার হরেক কিসিমের নামে অদ্ভুত-অকারন সব পন দিয়েই তো বেঁচে আছি- নাবিকদের জন্য কিছু করা হলে তা হবে ’ফর এ গুড রিজন’ । তাই আশা করি ও দোয়া করি, জলদস্যুদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রেখেই আমাদের নাবিক জিম্মী ভাইয়েরা মুক্ত হয়ে, অক্ষত দেহে পরিবারে ফিরে আসবেন, আমীন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৬
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×