somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গডোর প্রতীক্ষায়..........

১২ ই জুলাই, ২০২৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেন-জিরা মানুষের মনোযোগ আকর্ষন করে তাদের আন্দোলনে ট্রাফিক কন্ট্রোলের মধ্য দিয়ে । পরেও, তাদের কর্মসূচীগুলোর প্রতিটি পর্যায়ে বুদ্ধি ও শৃংখলার পরিচয় পাওয়া যায় । আর এতে করে তারা সাধারন মানুষের সস্নেহ আস্থা ও ভালবাসা অর্জন করে । যদিও, শেষের দিকে আন্দোলন অহিংস থাকে নি, যার দ্বায়িত্ব শুধুমাত্র ছাত্রদের নয়- সমাজের বিরাট অংশের জমানো ক্রোধ ও হতাশা থেকে তার উৎপত্তি হয়েছিল বলা যায় ।
আন্দোলন শেষে, প্রফেসর ইউনুসের নেতৃত্বের প্রতি ছাত্র-জনতা, রাজনৈতিক দলসমূহ, সুশীল এবং সেনাবাহিনী সহ সারাদেশে এক অভূতপূর্ব ঐক্য দেখা যায় । সাধারন মানুষ বা জনগন আশাবাদী হয়ে উঠে, আস্থা জ্ঞাপন করে ছাত্র-বেসামরিক নাগরিক-শিক্ষিত-নিবেদিতপ্রান পাদ প্রদীপের আলোর বাইরের জ্ঞানী-গুনীদের সমন্বয়ে গড়ে উঠা ভিন্ন এক সরকার ব্যবস্থায় ।
তাঁদের উপর, আমাদের আশা ছিল-
১. কাজের সংস্থান বাড়বে, নিরপেক্ষ ব্যবস্থায় লোকেজন চাকুরী পাবে
২. দ্রব্যমূল্য কমবে, জনগনের নাভিশ্বাস কমবে
৩. অবৈধ দখলদার ও রাস্ট্রীয় নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারীদের দ্রুত ও সঠিক বিচার হবে
৪. আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মানুষ শান্তিতে বাঁচতে পারবে
৫. পরিবেশ বিষয়ে ব্যাপক উন্নতি হবে, খাল-বিল-নদী-নালা দখলমূক্ত হবে এবং পরিবেশ বাঁচাতে প্রায়োরিটি প্রকল্প নেয়া হবে
৬. পররাষ্ট্র নীতিমালায় গুরুত্বপূর্ন পরিবর্তনের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে কার্যকরী সম্পর্ক গড়ে তোলা হবে

কি করা যেত-
১. পুলিশে শুন্যপদে ১০,০০০ নতুন কর্মকর্তা ও কনস্টেবল পদে নিয়োগ দেয়া যেত । ছাত্ররা এরজন্য উপযুক্ত ছিল তার প্রমান তারা আন্দোলনের সময় দিয়ে রেখেছে । নবনিযুক্তরা নবীন উৎসাহে কাজ করে বাহিনীর ইমেজ পূনর্গঠন করতো । আর তারা হতো মবের বাপ ।
২. বেসরকারী বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পূনরায় চালু করে কমপক্ষে ১০০,০০০ (এক) লাখ লোকের কাজের ব্যবস্থা করা যেত- উদাহরন স্বরুপ, গার্মেন্টস-টেক্সটাইলে বেক্সিমকো সহ ওপেক্স-সিনহা, ডার্ড গ্রুপ, ডেল্টা নীট কম্পোজিট সহ আরো ছোট-বড় অনেক কারখানার নাম বলা যায় ।
৩. শিল্পায়ত মোবাইল কোম্পানী টেলিটক, বন্ধ ই-কমার্স ই-ভ্যালী, অরেন্জ সহ এসব প্রতিষ্ঠানে কমপক্ষে ৫,০০০ হাজার লোকের কাজের ব্যবস্থা করা যেত, তারুন্য-নির্ভর নিয়োগ হলে এদের চেহারা পাল্টে যেত ।
৪. বন্ধ হয়ে যাওয়া জুট মিলস, রুগ্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে শিক্ষিত তরুনদের ব্যবস্থাপনায় নিয়োগ করলে এই খাতে কম করে হলেও ৫০ হাজার লোকের কাজের সংস্থান হোত ।
৫. এর বাইরে আন্দোলনকারী আনসার, এনবিআর এবং পালিয়ে যাওয়া বা সরকারী চাকুরে স্বৈরাচারের দোসরদের দ্রুত চিহ্নিত করে এদের শুন্যপদে নিয়োগ করলে কম করে হলেও ২৫,০০০ লোকের কাজের ব্যবস্থা হত ।
৬. পরিবেশ অধিদপ্তরে মাঠ পর্যায়ে জনবলের অভাব আছে । এখানে মাঠ-কর্মী বা কর্মকর্তা পর্যায়ে ৫,০০০ লোকের কাজের ব্যবস্থা অনায়াসে হয়ে যেত ।
৭. মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিংগাপুর এমনকি ইউরোপে সরকারী উদ্যোগে সঠিক কুটনৈতিক যোগাযোগের মাধ্যমে জনশক্তি রপ্তানীর মাধ্যমে মানব পাচার বন্ধ করে দেশের ভাবমূর্তি বাড়ানো যেত এবং রেমিট্যান্স আনার সুযোগ ছিল, ২,০০,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত দক্ষ জনবল পাঠানো সুযোগ ছিল ।
৮. আভ্যন্তরীন পর্যটন, চামড়া শিল্পকে প্যাট্রনাইজ করে এখানেও ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থান হতে পারতো । অন্তত, ১০,০০০ লোকের কাজ সহজেই দেয়া যেত ।
৯. ড. ইউনুস-এর সামাজিক ব্যবসায় প্রসারে যুব-সমাজের জন্য ১০০ কোটির একটা সহজ বাজেটে ২,০০০ ব্যবসা দাড়িয়ে গেলে ২০,০০০ লোকের কাজ জুটে যেত ।
১০. পরিশেষে, ছাত্র-রাজনীতি- এত সময় কেন লাগলো দল গঠন করে মাঠে নামতে । এইসব ছেলেপেলেদের যারা অভিভাবক সেজেছিলেন তাদের মাথায় কেন আসে নি, এদের ভবিষ্যত কি হবে? খারাপ কিছু হলে, এই মুরুব্বীদের একসময় জবাব দিতে হবে ।

আমার ছোট ব্যস্ত পরিসরে হিসাব মতে, বিগত এক বছরে তিন থেকে পাঁচ লাখ লোকের কাজের সংস্থান করা ছিল আয়াসসাধ্য একটি জন-নন্দিত বিষয় ।

সম্মানীত প্রিয় উপদেষ্টাবৃন্দ, আমরা আশা করেছিলাম আপনার এগুলো করতে চাইবেন, করবেন এবং পারবেন । দু:খজনক, আমাদের আশা আবারো ভংগ হয়েছে -আপনারা ব্যর্থ হয়েছেন; এবং, ইতিমধ্যে আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে ।

অতীতে আওয়ামী লীগের কাছে মানুষ নিদারুন আশাহত হয়েছে, বর্তমান শিক্ষিত-সুবিজ্ঞ সরকার ব্যর্থ হয়েছে এবং আগামী দিনের সরকারে বিএনপি কোন কিছুই ভাল করবে; সেটা গত এক বছরে অলিখিত ক্ষমতায় থেকে এমন কোন ইশারা-নিশানা দিতে পারে নি । জামায়াতের হঠকারী কুমিল্লা হত্যাকান্ড, মাজার-বিরোধী মব ক্যারেক্টার নিয়ে, যদি কখনো তারা ক্ষমতায় আসে তবে ভাল কিছু হবে এটা কেউ বিশ্বাস করে না ।
আশা-ভংগের সিরিয়াল বেদনায় আমরা কোন এক গডোর প্রতীক্ষায় আছি, আদৌ কি তেমন কাউকে দেখা যায়?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ২:১৮
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×