জাতীয় প্রেসক্লাবে পাহাড় কাটা ও সামগ্রিক পরিবেশ বিপর্যয় বিষয়ক এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান হবার কথা।
টেলিভিশন আর পত্রিকার সাংবাদিকরাও হাজির কিন্তু আয়োজকদের কোন খোঁজ নেই। আর প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জটিও কেউ এই বিষয়ক কোন অনুষ্ঠানের জন্য বরাদ্দই নেননি। ফলে মন্ত্রীকে বসতে হলো সাংবাদিকদের কক্ষে। তিনি সেখানে সাংবাদিকদের সংগে খোশগল্প করলেন। টিভি সাংবাদিকদের দেখে তিনি হয় তো আশা করেছিলেন একজন মন্ত্রীকে কাছে পেয়ে তারা তাকে প্রশ্ন করবেন মানে ডাণ্ডা ধরবেন। কিন্তু সাংবাদিকরা তাকে হতাশ করে সালাম জানিয়ে চলে গেলেন।
একই সময় প্রেসক্লাবের বাইরের মানে সামনের রাস্তায় ব্ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন বিষয় বঙ্গবন্ধুর খুঁনিদের ফাঁসির দাবি। মন্ত্রী ভাবলেন সেখানে যাবেন। সেখানে আবার উপস্থিত থাকার কথা ছিল আ'লীগ নেতা আব্দুর রাজ্জাকের। তিনি আসলেই মন্ত্রী যাবেন মানববন্ধনে । কিন্তু রাজ্জাক সাহেবও আসলেন না। মন্ত্রীর এই অনুষ্ঠানেও যাওয়া হলো না। সাংবাদিকরা দূরে বসে দাঁড়িয়ে মন্ত্রীর অপেক্ষা দেখে মজাই পাচ্ছিলেন বোধ হয়।
অবশেষে প্রতিমন্ত্রী সাহেব বোকা বনে (বনমন্ত্রী তো তাই আর কী) গেলেন। চলে গেলেন গাড়ি হাঁকিয়ে।
আর সাংবাদিকরাও চলে গেলেন সংবাদ ছাড়াই।
মন্ত্রীর কী কাজ নেই। না কী যারা আয়োজক তারাই আসলে মজা করতে চেয়েছে মন্ত্রীর সাথে। আর দাওয়াতপত্রটি মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মারফত পাওয়ায় বলতে পারছি না কারা এই মহান আয়োজক।
তবে সব মন্ত্রী যদি এমন সময়ানুবর্তি হতেন তাহলে বোধ হয় দেশটা এগিয়েই যেত-ডিজিটালও হতে পারতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


